indiahood
indiahood

এতদিন বলেননি, এবার অবসর নেওয়ার সঠিক সময় জানালেন রোনাল্ডো!

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স হয়েছে 41। ফুটবলে (Football) দখল থাকলেও আর আগের মতো খেলার শক্তি পান না ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! জীবনের বাকি সময়টা পরিবারের সাথে কাটিয়ে দিতে চান তিনি। এর আগে বারবার জল্পনা বেড়েছিল ফুটবল থেকে অবসর নেবেন রোনাল্ডো। নিজের অবসর প্রসঙ্গে ইঙ্গিতও দিয়েছিলেন CR7। তবে কোনও বারই অবসর নেওয়ার সঠিক সময় জানাননি তিনি। এবার সেটাও জানিয়ে দিলেন পর্তুগালের অধিনায়ক। বললেন, “সম্ভবত এটাই ফুটবল জীবনের শেষ বছর..”

2026 এই ফুটবল জীবনে দাড়ি টানবেন রোনাল্ডো?

এবছর ফুটবল বিশ্বকাপে সেভাবে কিছুই করতে পারেনি রোনাল্ডোর দল পর্তুগাল। নিজেও বল পায়ে সে অর্থে দলকে সাফল্য পাইয়ে দিতে ব্যর্থ তিনি। ফুটবল বিশ্বকাপের বাইরে ক্লাব ফুটবলে আল নাসেরের সাথে চুক্তি রয়েছে তাঁর। সেই চুক্তির মেয়াদ 2027 সালের জুন মাস পর্যন্ত। কিন্তু তার আগেই গতকাল অর্থাৎ রবিবার প্রকাশিত ভোগ ম্যাগাজিনের সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো জানিয়ে দিলেন, খুব সম্ভবত এ বছরই ফুটবল থেকে সরে দাঁড়াতে পারেন তিনি।

রোনাল্ডোর কথায়, “সম্ভবত এটাই আমার ফুটবল জীবনের শেষ বছর হতে চলেছে। আমি একটা দুর্দান্ত লেগ্যাসি রেখে যেতে চাই।” এদিনের ওই সাক্ষাৎকারে পর্তুগালের মহাতারকা একেবারে খোলাখুলি জানান, তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা পুরোপুরি তৈরি। পরিকল্পনায় এতকিছু রয়েছে যা আলাদা করে বলা যাবে না। ফুটবল ছেড়ে দিলে তাঁর জীবনে একটা বড় শূন্যতা তৈরি হবে। ঠিক সেজন্যেই ওই বাকি সময়টা খুব ভালভাবে কাজে লাগাতে চান রোনাল্ডো। আরও বেশি করে ভ্রমণ করতে চান তিনি, পরিবারের সাথে সময় কাটাতে চান। খুব খুব ভাল থাকতে চান।

আরও পড়ুন: “ক্রিকেটের সাধারণ জ্ঞানটুকুও নেই!” ঋষভ পন্থকে তুলোধোনা কাইফের

প্রসঙ্গত, এবারের ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগেও রোনাল্ডো ইঙ্গিত দিয়েছিলেন তিনি আগামী দু-তিন বছরের মধ্যেই ফুটবল থেকে অবসর নেবেন। তবে এ কথাও জানিয়েছিলেন 2026 এর বিশ্বকাপ তাঁর জীবনের শেষ বিশ্বকাপ হতে চলেছে। তবে এবার অবসর নেওয়ার একপ্রকার সঠিক সময় জানিয়ে দিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

Click here to Read More
Previous Article
দেশের এই সব স্টেশনের পানীয় জলে মিলল মারাত্মক ব্যাকটেরিয়া
Next Article
বকেয়া DA-র টাকা ঢুকছে KMC এলাকার পেনশন প্রাপকদের অ্যাকাউন্টে

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment