indiahood
indiahood

ফিলিস্তিনের পতাকা উত্তোলন নিয়ে সরব সেলিম!

1 week ago

ফিলিস্তিনের পতাকা উত্তোলনের ঘটনার ওপর পুলিশি ব্যবস্থা গ্রহণকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের দ্বিমুখী নীতি ও ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন সিপিআইএম (CPIM) রাজ্য সম্পাদক মোহাম্মদ সলিম। রাজ্য পুলিশের এই পদক্ষেপকে চরম পক্ষপাতমূলক বলে তোপ দেগেছেন তিনি।

সলিমের প্রশ্ন, ফুটবল বিশ্বকাপের সময় যখন রাস্তাঘাট ও বাড়ির ছাদে ব্রাজিল, আর্জেন্টিনা কিংবা জার্মানির মতো বিদেশী রাষ্ট্রগুলির পতাকা অবাধে উড়ানো হয়, তখন পুলিশ বা প্রশাসন কোনো আইনি পদক্ষেপ বা মামলা দায়ের করে না। কিন্তু ফিলিস্তিনের মতো একটি সংহতির প্রতীক পতাকাকে কেন্দ্র করে কেন পুলিশ মামলা ও আইনি ব্যবস্থা নিচ্ছে? প্রশাসনের এই দ্বিমুখী দৃষ্টিভঙ্গি ও আইনি ব্যাখ্যার বিরুদ্ধে সরব হয়ে তিনি রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন।

Click here to Read More
Previous Article
দক্ষিণবঙ্গে বৃষ্টি নিয়ে বড় খবর! বৃহস্পতি থেকেই পাল্টাবে মেজাজ, আগামীকালের আবহাওয়া
Next Article
“জোট নয়, একাই লড়বে বিজেপি!

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment