indiahood
indiahood

গেইল থেকে সূর্যকুমারের রেকর্ড গুঁড়িয়ে বিশ্বের ১ নম্বর ক্রিকেটার হওয়ার সুযোগ বৈভবের হাতে

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জিম্বাবুয়ে সিরিজে বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) হাতে বিরাট সুযোগ। শুধুমাত্র ছয় মেরেই ক্রিস গেইলের (Chris Gayle) রেকর্ড ভেঙে দিতে পারেন তিনি। এখানেই শেষ নয়, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বৈভব যদি মাত্র 11টি ছয় মারতে পারেন তবে তিনি হয়ে উঠবেন বিশ্বের এক নম্বর ব্যাটসম্যান। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, ভারতের খুদে প্রতিভা জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের তিনটিতেই প্রধান ওপেনার হিসেবে মাঠে নামতে পারেন! সেক্ষেত্রে কি আদৌ নতুন করে ইতিহাস তৈরি করতে পারবেন বৈভব?

বৈভবের হাতে ইতিহাস তৈরির সুযোগ

আগামীকাল অর্থাৎ 23 জুলাই থেকে শুরু হচ্ছে ভারত বনাম জিম্বাবুয়ের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই আসরে মূল ওপেনার হিসেবে খেলতে দেখা যেতে পারে বৈভবকে। আর সেই সূত্র ধরেই বৈভবের হাতে সুযোগ থাকবে ছয় মেরে ইতিহাস তৈরি করার। না বললেই নয়, বৈভব আজ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে 37 ম্যাচ খেলে 139টি ছয় মেরেছেন। ফলে বৈভব যদি জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অন্তত 11টি ছয় মারতে পারেন তবে তিনি হয়ে উঠবেন টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম 150 ছক্কা হাঁকানো প্রথম প্লেয়ার।

বর্তমানে এই রেকর্ড রয়েছে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিমের দখলে। এই প্লেয়ার 66 ইনিংসে অংশ নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম 150 ছক্কা মারার নজির গড়েছেন। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন 70 ইনিংসে এই রেকর্ড গড়া ওয়েস্ট ইন্ডিজের ইভিন লুইস এবং তিন নম্বরে রয়েছেন কিংবদন্তি ক্রিস গেইল। তিনি অবশ্য এই কাজ করতে 72টি ইনিংস নিয়ে ফেলেছিলেন। এক্ষেত্রে বৈভব যদি আর মাত্র 11টি ছয় মারতে পারেন তবে ক্রিস গেইলের রেকর্ড ভাঙার সাথে সাথে এগিয়ে থাকা প্রত্যেককেই ছাপিয়ে বিশ্বের এক নম্বর প্লেয়ার হয়ে উঠবেন।

অবশ্যই পড়ুন: ফুটবল বিশ্বকাপজয়ী স্পেনের ফুটবলার এবার ইস্টবেঙ্গলে, চলে এলেন কলকাতায়

প্রসঙ্গত, বিশ্বের অন্যান্য প্লেয়ারদের রেকর্ড ভেঙে এক নম্বর ক্রিকেটার হয়ে ওঠার পাশাপাশি বৈভব সূর্যবংশীর কাছে সুযোগ রয়েছে প্রাক্তন অধিনায়ক সূর্য কুমারের রেকর্ডও গুড়িয়ে দেওয়ার। আসলে টি-টোয়েন্টি ক্রিকেটে 150 ছক্কা মারতে সূর্য নিয়েছিলেন 88 ইনিংস। কাজেই সেই রেকর্ড সহজেই ভেঙে ফেলার সুযোগ পাবেন বৈভব।

Click here to Read More
Previous Article
দিল্লি অভিযানে দাঁড়ি টেনে ঘরে ফিরেলেন আন্দোলনরত কৃষকরা
Next Article
ফাইনালের পর প্রকাশ্যে আসল সত্যি! মেসিদের হারের মূল কালপ্রিট আর্জেন্টিনারই একজন

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment