indiahood
indiahood

গভীর নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের ৬ জেলায় অতি ভারী বৃষ্টির ভ্রূকুটি, আজকের আবহাওয়া

1 hour ago

সহেলি মিত্র, কলকাতা: গভীর নিম্নচাপের প্রভাবে আবারো একবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে বাংলায়। ইতিমধ্যে একটানা বৃষ্টির জেরে বাংলার বহু জায়গায় জল জমে রয়েছে। তবে আরো যদি বৃষ্টি হয় তাহলে সমস্যার শেষ থাকবে না বলে আশঙ্কা। এদিকে উত্তাল হয়ে রয়েছে সমুদ্র। গভীর নিম্নচাপের কারণে আজ শুক্রবার বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অতি প্রবল দুর্যোগের সম্ভাবনা (Weather Today) রয়েছে। ফলে সকলকে সাবধানে থাকার পরামর্শ জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আর সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর হাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম জেলায়। এছাড়া ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। এছাড়া মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে বলে খবর।

উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সমুদ্রে ৪৫ থেকে ৬৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার কারণে ১৫ আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সুস্পষ্টভাবে চিহ্নিত নিম্নচাপ অঞ্চলটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি কলকাতা থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মেদিনীপুর থেকে ১৩০ কিলোমিটার পূর্বে, ওড়িশার বারিপদ থেকে ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে এবং জামশেদপুর থেকে ২৬০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে। শুক্রবার ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়া বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক শনিবার কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া সে সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে,  এদিন ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বাদবাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির তাণ্ডব অব্যাহত থাকবে। অন্যদিকে গভীর নিম্নচাপের প্রভাবে শনিবার ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায়।

Click here to Read More
Previous Article
রাস্তায় ভুলেও ডিঙোবেন না এই ৩ জিনিস! রুষ্ট হবেন মা লক্ষ্মী! | Maa Lakshmi Kripa | Negative Vibe
Next Article
দীঘার মোহনায় হঠাৎই ভেসে এল রহস্যময় বস্তু, দেখতে ভিড় জমল কৌতুহলীদের

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment