indiahood
indiahood

হার্টে পেসমেকার বসল বিমান বসুর, ছাড়তেই হবে ধূমপান! কেমন আছেন বাম নেতা?

5 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগেই জানা গিয়েছিল, শারীরিক অসুস্থতার কারণে দিল্লির AIMS হাসপাতালে ভর্তি করা হয়েছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে (Biman Bose)। প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছিল, ছোট্ট একটি অস্ত্রোপচার হয়েছে বাম নেতার (CPIM  Leader Health Issue) শরীরে। অবশেষে শনিবার CPIM এর তরফে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল, পেসমেকার বসেছে বিমান বসুর হৃদযন্ত্রে। এক কথায়, হার্টের অসুখ নিয়েই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল বামফ্রন্টের এই প্রবীণ নেতাকে।

এখন কেমন আছেন বিমান বসু?

বিমান বসুর শারীরিক অবস্থা সম্পর্কে CPIM এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, তাঁদের পক্ষ থেকে হাসপাতালের চিকিৎসকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এই মুহূর্তে সুস্থ রয়েছেন বিমান বসু। চিকিৎসকরা জানিয়েছেন, ভয়ের কিছু নেই। পেসমেকার বসাতে ছোট্ট একটা অস্ত্রোপচার হয়েছে বর্ষিয়ান নেতার শরীরে। তবে আপাতত বিমানের সাথে বাইরের কাউকে দেখা করতে বারণ করে দিয়েছেন চিকিৎসকরা। যা খবর, আগামী কিছুদিন হাসপাতালই চিকিৎসাধীন অবস্থায় থাকবেন বিমান বসু।

ধূমপান ছাড়ানো যাবে বিমানের?

বিমান বসুর ধূমপান করা নিয়ে চিন্তিত তাঁর পরিবারের সদস্য থেকে শুরু করে CPIM এর ঘনিষ্ঠ মহলের প্রত্যেকেই। হাটের অসুখ হওয়ায় প্রেস মেকার বসানোর পর হাসপাতাল থেকে ফিরে এলে এবার কি ধূমপান ছাড়ানো যাবে বাম নেতার? এই মুহূর্তে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন CPIM এর অন্দরমহলে। তবে চিকিৎসকদের একেবারে স্পষ্ট নির্দেশ, সুস্থ থাকতে হলে ধূমপানের বদভ্যাস দূর করতে হবে CPIM নেতাকে।

আরও পড়ুন: এই ৩ নথি থাকলেই আবাস যোজনার সুবিধা, কবে আবেদনের শেষ দিন? জানুন

দলীয় সূত্র মারফত খবর, সাম্প্রতিক সময়ে খাওয়া-দাওয়া খানিকটা কমিয়ে দিয়েছিলেন বিমান বসু। রাতেই শুধুমাত্র ভর পেট খেতেন তিনি। এছাড়া বাকি সময়টা ফল, লিকার চা আর মুড়ি খেয়ে থাকতেন বিমান বসু। চা-টা চলতো বারে বারে। তবে হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর এবার নিজের খাদ্যাভাসে বদল আনতে হবে বামফ্রন্টের বর্ষিয়ান নেতাকে।

Click here to Read More
Previous Article
ফ্রিতে আর তোলা যাবে না টাকা! ATM ব্যবহার করলেই লাগবে চার্জ? | ATM New Rules | State Bank Of India
Next Article
‘তৃণমূল লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment