indiahood
indiahood

হরিনাম সংকীর্তনের মধ্য দিয়েই আদিনা মসজিদে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা, দেখুন ভিডিও

1 week ago

সৌভিক মুখার্জী, কলকাতা: “ওটা আদিনা মসজিদ নয়, আদিনাথের শিব মন্দির।” এমনই দাবি ছিল হিন্দু সংগঠনের। এমনকি আগে থেকেই ঠিক হয়েছিল আজ অর্থাৎ শ্রাবণের দ্বিতীয় সোমবার মালদার আদিনা মসজিদের (Adina Mosque) ৫০ মিটারের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা হবে মহাদেবের। সেই মতোই তারকেশ্বর থেকে ৪ ফুট উচ্চতার মূর্তি এসে পৌঁছল মসজিদ সংলগ্ন এলাকায়। এমনকি শোভাযাত্রা, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে তোড়জোড় চলছে প্রাণ প্রতিষ্ঠার।

আদিনা মসজিদে শিবের প্রাণ প্রতিষ্ঠা

এদিন মহাদেবের মূর্তি আসবে বলে হিন্দু সংগঠনের তরফ থেকে একটি বিশাল ধর্মীয় শোভাযাত্রার আয়োজন করা হয়। এমনকি সেই কারণে মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ বাহিনী। সকালেই মালদার আদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই শিবলিঙ্গ। কথা মতোই তারকেশ্বর থেকে এসে পৌঁছেছে ৪ ফুট উচ্চতার ওই লিঙ্গ। এমনকি সেটি বেদির উপর বসানোর পর উচ্চতা হবে মোট ৮ ফুট। জানা গিয়েছে, হিন্দু ধর্ম সুরক্ষা সমিতি হুগলির এক শিল্পীকে অর্ডার দিয়ে এই বিশাল শিবমূর্তি তৈরি করেছে। এমনকি সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে, আজ অর্থাৎ ২৭ জুলাই শ্রাবণের দ্বিতীয় সোমবার প্রাণ প্রতিষ্ঠা হবে এই শিবের। এর জন্যই শিবের গান এবং হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে মসজিদ সংলগ্ন এলাকায়।

তথ্য দিয়ে রাখি, ১৩৭৩ খ্রিস্টাব্দে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সূত্রে এই মসজিদের বয়স এখন প্রায় সাড়ে ৬০০ বছর। কিন্তু হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, ওই এলাকাতেই আগে আদিনাথ মন্দির ছিল। সেটিকে ধ্বংস করে এই মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছিল। পাশাপাশি ভিতরে হিন্দু দেবদেবীর কারুকার্য রয়েছে বলেও দাবি করেন তারা। এমনকি এই নিয়ে হাইকোর্টে মামলা চলছে বলেও জানিয়েছিল সংগঠন। সেই কারণেই আগে থেকেই ঠিক করে নেওয়া হয়েছিল যে আজ অর্থাৎ শ্রাবণের দ্বিতীয় সোমবার মসজিদের ৫০ মিটারের মধ্যেই শিবলিঙ্গের রুদ্রাভিষেক করা হবে।

আরও পড়ুন: তৃণমূলের আমলে পুলিশের বডি ক্যামেরা কেনায় দুর্নীতি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

এমনকি গত পরশুদিন থেকেই মসজিদ সংলগ্ন এলাকায় পূজা অর্চনার আয়োজন করা হয়। সে বিষয়ে হিন্দুত্ববাদী সংগঠনের উদ্যোক্তা কাজল গোস্বামী জানান, “এই স্থাপত্যে আদিনাথ শিব মূর্তির নিদর্শন রয়েছে। এমনকি তার বিভিন্ন কারুকার্যে প্রমাণ পাওয়া যায়। দুনিয়ার কোনও মসজিদে দেবতার মূর্তি দেখা যায় না। তাই আমাদের মূল লক্ষ্য আদিনাথ মন্দির পুনরুদ্ধার করা। সেই কারণেই তারকেশ্বর থেকে বিশাল শিবলিঙ্গ আনা হচ্ছে। আগামী ২৭ জুলাই, শ্রাবণের দ্বিতীয় সোমবার সেই শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা হবে।”

Click here to Read More
Previous Article
দেশজুড়ে অস্থিরতার মাঝেই পাঞ্জাবে বড়সর নাশকতার ছক!
Next Article
আগামীকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক, সরাসরি বিজেপিতে যোগদান NCPI সাংসদদের?

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment