indiahood
indiahood

জালে পড়ল বিশাল ‘রাজা ইলিশ, নিলামে কত দর উঠল?

1 month ago

অনন্যা সরকার, কলকাতা: বাংলাদেশের মেঘনা নদী থেকে উঠলো বিশাল ওজনের ‘রাজা ইলিশ’ (Raja Ilish)। বর্ষা পড়তেই মৎস্যজীবীরা (Fishermen) ইলিশ (Hilsa) ধরতে পুরোদমে নেমে পড়েছেন। ভোলার মনপুরায় মেঘনা নদীতে জাল ফেলে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বিরাট আকারের ইলিশ মাছ (Ilish), সচরাচর যা দেখতে পাওয়া যায় না। নিলামে মাছটির দাম উঠেছে ৯,৩০০ বাংলাদেশী টাকা (ভারতীয় মুদ্রায় ৭,১৩৫ টাকা)। স্বভাবতই এই রাজা ইলিশ মৎস্যজীবীদের মুখে হাসি ফুটিয়েছে। 

রাজা ইলিশ পড়লো জালে

বাংলাদেশের কালবেলা সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সোমবার সন্ধ্যায় উপজেলার মনপুরা ইউনিয়নের এক মৎস্য আড়তে ইলিশটি বিক্রি হয়েছে। ওই আড়তের মালিক মমিন তালুকদারের জানিয়েছেন, বরিশালের মেহেদীগঞ্জের মৎস্যজীবী ইসমাইল মাঝি ও তার সঙ্গী সাথীরা রামনেওয়াজের কাছে মেঘনার জলে জাল ফেলেছিল। সেখান থেকেই অনেকগুলি ছোট ইলিশের সাথে এই বিরাট আকারের ইলিশটিও জালে উঠেছে। এই উপকূলের জেলে ও মৎস্য ব্যবসায়ীরা বড় ইলিশকে ‘রাজা ইলিশ’ বলে থাকেন। 

মমিন তালুকদারের মৎস্য আড়তের বাক্সে নিলামে তোলা হয় মাছটিকে। শেষে সর্বাধিক ৯,৩০০ বাংলাদেশী টাকা দিয়ে আড়তদার মমিন তালুকদারই মাছটি কেনেন। তিনি জানিয়েছেন, ঢাকা ও বরিশালের পাইকারি মৎস্য আড়তে বড় আকারের ইলিশের চাহিদা বিশাল। তিনি নিজেও তার আড়ত থেকে ঢাকার মৎস্য ব্যবসায়ীদের কাছে মাছ পাঠান। মঙ্গলবারই রাজা ইলিশটি অন্যান্য মাছের সাথে লঞ্চে করে পৌঁছে যাবে ঢাকার যাত্রীবাড়ি মাছের আড়তে। সেখানে আরও বেশি দামে এই মাছ বিক্রি করতে পারবেন বলে তার বিশ্বাস। 

আরও পড়ুনঃ মাছ খেতে গিয়ে গলায় বিঁধেছে কাঁটা? ৫ ঘরোয়া টোটকাতেই পাবেন স্বস্তি

এই প্রসঙ্গে মনপুরা উপজেলার মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক জানিয়েছেন, মেঘনা থেকে প্রায়ই বড় ইলিশ মাছ উঠছে, যা মৎস্যজীবীদের কাছে আশার খবর। বর্ষায় বৃষ্টি বাড়লে আরও বড় সাইজের মাছ পাওয়া যেতে পারে বলে মনে করছেন তিনি। 

Click here to Read More
Previous Article
আইয়ারকে দিয়ে আর চলছে না! টিম ইন্ডিয়ার হাল ফেরাতে ফিরছেন সূর্য?
Next Article
জলের ওপর ভাসবে বিমানবন্দর! তৈরি হচ্ছে ভারতের প্রথম ফ্লোটিং এয়ারপোর্ট

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment