indiahood
indiahood

জল সংকটে জেরবার পাকিস্তান! ১ বছর ধরে ভারত কতটা জল আটকে রেখেছে? প্রকাশ্যে তথ্য

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটা পহেলগাঁও হামলা। তাতেই প্রাণ ঝরেছে 26 জন নিরীহের। আর সেই ঘটনার প্রতিবাদে পাকিস্তানের (Pakistan) সাথে হওয়া সিন্ধু জলবন্টন চুক্তি (Indus Waters Treaty) স্থগিত করে দেয় ভারত। ঠিক সে কারণেই বড় বিপদে পড়েছে ইসলামের দেশ। দিন দিন শুকিয়ে আসছে পাকিস্তানের উপর থেকে বয়ে চলা নদীগুলির জলস্তর। এরই মাঝে এবার সিন্ধুর জল কমিশনের কমিশনার মেহের আলী শাহ পাকিস্তানের জলের ঘাটতি সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। যা থেকে ইসলামাবাদের দুরবস্থার চেহারাটা পুরোপুরি স্পষ্ট হয়ে গিয়েছে।

ভারত জল না ছাড়ায় বিরাট ক্ষতির মুখে পাকিস্তান!

সিন্ধু জল কমিশনের কমিশনার মেহের আলীর তরফে স্পষ্ট করে জানানো হয়, এ বছরের মে মাসে প্রায় 16 হাজার কিউসেক জল কম ছাড়া হয়েছে। এই পরিসংখ্যানটা শুধুমাত্র চেনা নদীর জন্যই। এছাড়া অন্যান্য নদীগুলিতেও জল ছাড়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি এও জানান, গত বছরের মে মাস থেকে ভারত পাকিস্তানের ভাগের জল আটকে রাখার কারণে সে দেশে অন্তত 24 কোটি মানুষ দুর্ভোগের মুখে পড়েছেন।

পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত একটি সম্পাদকীয়তে মেহের আলী লিখেছেন, “2025 সালের মে মাস থেকে জলের প্রবাহ কমছে। আমরা প্রথম দিকে ভেবেছিলাম পরিস্থিতির উন্নতি হবে, তবে এখন যা পরিসংখ্যান হাতে পাচ্ছি তা যথেষ্ট উদ্বেগের।” সিন্ধু কমিশনের কমিশনার জানান, ভারত চেনাব নদীর জল বিয়াস নদীতে ছেড়েছে। এর ফলে বৃষ্টিপাত না হওয়ার কারণে গত বছরের মে মাসে পাকিস্তানের মারালায় চেনাব নদীতে জলের প্রবাহ 78,276 কিউসেক থেকে কমে 1,527 কিউসেকে গিয়ে দাঁড়িয়েছিল।

তিনি এও জানান, ওই নদীতে জলের পরিমাণ ডিসেম্বর মাসে আরও কমে গিয়ে 870 কিউসেকে চলে এসেছিল। গত বছর থেকে ভারত পাকিস্তানের সাথে জল বন্টন চুক্তি স্থগিত করে রাখার কারণে এবছরের মে মাসে মারালার নিকটবর্তী এলাকায় জলের প্রবাহ 21,887 কিউসেক থেকে কমে 5,689 কিউসেকে নেমে আসে। অর্থাৎ চেনাব নদী থেকে 16,000 কিউসেক জল কম ছাড়া হয়েছে। বলাই বাহুল্য, ভারত জল বন্টন চুক্তি স্থগিত করার আগে পাকিস্তান 48,000 কিউসেক পর্যন্ত জল পেত।

অবশ্যই পড়ুন: সুবিধা করেছিলেন মেক্সিকোর! আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি

প্রসঙ্গত, মেহের আলী এও জানিয়েছেন, ভারত একটু একটু করে সিন্ধু, চেনাব এবং অন্যান্য নদীগুলির জল দেশের মধ্যেই ব্যবহার করার চেষ্টা করছে। কিছু পরিমাণ জল অন্যদিকে পাঠানো হচ্ছে। এছাড়াও কিছু কিছু নদীতে বাঁধ দিয়ে জল আটকাতে চলেছে ভারত। এর ফলে একটা সময়ে পাকিস্তান একটুও জল পাবে না। তাতে হাহাকার দেখা দেবে দেশটিতে! ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হবে 24 কোটি মানুষকে।

Click here to Read More
Previous Article
দুর্নীতিতে জিরো টলারেন্স! সিঙ্গেল সাবজেক্ট টিচারদের বদলির তথ্য চাইল স্কুল শিক্ষা দপ্তর
Next Article
নারী নিরাপত্তায় বড় পদক্ষেপ! চালু হলো 'দুর্গা সুরক্ষা স্কোয়াড'

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment