indiahood
indiahood

জয় ভারতের! নেপালের নতুন ১ রুপির মুদ্রা থেকে সরল বিতর্কিত এলাকাগুলি

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিরাট জয় ভারতের (India)! নিজেদের মানচিত্রে ভারতের অংশকে জুড়ে দিয়ে বিতর্ক তৈরি করেছিল নেপাল (Nepal)। এবার সেই নেপালই চাপের মুখে বড় কাণ্ড ঘটাল। সম্প্রতি নেপাল সরকার সে দেশে যে নতুন এক টাকার মুদ্রা বা কয়েন চালু করেছে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতের অংশকে নেপালের অংশ হিসেবে দেখানো মানচিত্রটি। নতুন মুদ্রাটিতে লিপুলেখ, কালাপানি এবং লিম্পিয়াধুরার পরিবর্তে জায়গা পেয়েছে একটি বৌদ্ধ মঠ। আর এই গোটা বিষয়টিকেই ভারতের জন্য বড় সাফল্য হিসেবেই দেখছেন কেউ কেউ।

নেপালের বিরুদ্ধে ভারতের বিরাট জয়!

2020 সালের ঘটনা। সে বছরের মে মাসে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রী কেপি অলি শর্মার সরকার নেপালের মানচিত্র আপডেট করেছিল। সাংসদে বিশেষ অনুমোদনের মধ্যে দিয়ে কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরা অঞ্চলগুলিকে নেপালের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর সেই ঘটনার পর পরই প্রতিবাদ জানায় ভারত।

নয়া দিল্লির তরফে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছিল, মানচিত্রে অন্তর্ভুক্ত করা তিনটি অঞ্চল ভারতের। মানচিত্র তৈরির ক্ষেত্রে একতরফা কাজ হয়েছে। শুধু তাই নয়, ভারতের অভিযোগ ছিল, জোর করে দেশের সীমান্ত পরিবর্তন করার চেষ্টা হচ্ছে! এও অভিযোগ উঠেছিল, চিনের হাত মাথায় নিয়ে ভারতের জায়গাগুলিকে নিজেদের মানচিত্রে দেখিয়েছিল নেপাল!

অবশ্যই পড়ুন: রাজনৈতিক অস্থিরতার মাঝেই ফের ২২ গজে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান! কবে ম্যাচ?

তবে, নেপালে বালেন শাহের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসতেই এবার প্রকাশ্যে এলো সে দেশর নতুন এক টাকার কয়েন। দেখা গেল, ওই রুপিতে পুরনো মানচিত্রের বিতর্কিত অংশকে না দেখিয়ে দেখানো হল বৌদ্ধ মঠকে। নেপালের মুস্তাং জেলার মারাং গ্রামে অবস্থিত এই বৌদ্ধ মঠ সেদেশের প্রাচীনতম মঠ বা বৌদ্ধ মন্দির। আর এই গোটা বিষয়টিকে ভারতের জন্য বড় জয় বা সাফল্য হিসেবেই দেখছেন কূটনৈতিক মহলের কেউ কেউ। যদিও নেপালের নতুন প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপের বিরোধিতা করেছেন নেপালের কমিউনিস্ট পার্টির বলিষ্ঠ নেতা ভীম রাওয়াল।

Click here to Read More
Previous Article
মুকেশ আম্বানির মোট সম্পদের চারগুণের বেশি হারালেন ইলন মাস্ক
Next Article
একধাক্কায় পদত্যাগ বৈদ্যবাটির ৬ তৃণমূল কাউন্সিলরের

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment