indiahood
indiahood

ক্রিস গেইলের রেকর্ড ছারখার করে নতুন বিশ্বরেকর্ড গড়লেন রোহিত শর্মা

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডেতে ব্যাট হাতে নিজের ক্ষমতা বুঝিয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। ওপেনিং করতে নেমে একার হাতে 138 রান করেন তিনি। কিন্তু তা সত্ত্বেও ভারতীয় দলকে জেতাতে পারেননি হিটম্যান। তবে সিরিজে হারলেও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট হাতে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইলের রেকর্ড গুঁড়িয়ে দিলেন রোহিত। লর্ডসের মাঠে দাঁড়িয়ে ইংল্যান্ডের বিপক্ষে ছক্কা হাঁকিয়ে নতুন ইতিহাসে পা বাড়ালেন ভারতীয় মহাতারকা।

ক্রিস গেইলের রেকর্ড ধুলোয় মিশিয়ে দিলেন রোহিত শর্মা!

রবিবার, ইংল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে পরাজিত হয়েছে ভারত। সেই সূত্রেই টি-টোয়েন্টির পর টিম ইন্ডিয়ার কাছ থেকে ওয়ানডে সিরিজও ছিনিয়ে নিয়ে গিয়েছে ইংরেজরা। তবে সিরিজের শেষ ম্যাচে ভারত জয় নিশ্চিত করতে না পারলেও ভক্ত সমর্থকদের মন জয় করে নিয়েছেন রোহিত শর্মা। একার হাতে এ দিন 110 বলে 138 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন তিনি। এদিন 17টি চার এবং পাঁচটি ছয় সহযোগে এই রান করেছিলেন হিটম্যান। আর তাতেই বড় কীর্তি গড়ে ফেললেন বিরাট সতীর্থ।

গতকাল লর্ডসের মাটিতে দাঁড়িয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি ছয় মারায় আন্তর্জাতিক ক্রিকেটে SENA দলগুলির বিপক্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির গড়েছেন রোহিত শর্মা। প্রথমত বলে রাখি, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে শক্তিশালী খেলুরে দেশ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকাকে SENA দেশ বলা হয়ে থাকে। এতদিন মোট 342টি ছয় মেরে SENA দলগুলির বিরুদ্ধে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড ধরে রেখেছিলেন ক্রিস গেইল। গতকাল সেই রেকর্ড ভেঙে দিয়েছেন রোহিত শর্মা।

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে পাঁচটি ছয় মারার সুবাদে আন্তর্জাতিক ক্রিকেটে SENA দেশগুলির বিরুদ্ধে রোহিতের ছয়ের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 346 এ। সেই সূত্রেই এই শক্তিশালী দেশগুলির বিরুদ্ধে সবচেয়ে বেশি ছয় মারা ক্রিকেটার হয়ে উঠেছেন রোহিত। এই তালিকায় রোহিত এবং ক্রিস গেইলের পরই তিন নম্বর রয়েছ 182টি ছক্কা হাঁকানো বিরাট কোহলি।

অবশ্যই পড়ুন: মেসিদের হারানো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সাথে জুড়ে গেল ইস্টবেঙ্গলের নাম!

প্রসঙ্গত, সামগ্রিক আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও নিজের নামে করেছেন রোহিত শর্মা। হিটম্যানের হাত ধরে এসেছে 662টি ছক্কা। অন্যদিকে ক্রিস গেইল মেরেছেন 553টি ছয়। জানিয়ে রাখি, সম্প্রতি রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা বাড়লেও ভারতীয় ক্রিকেটার স্পষ্ট করে দিয়েছেন তিনি এখনই কোথাও যাচ্ছেন না।

Click here to Read More
Previous Article
পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ ‘বাহুবলি’ খোকন
Next Article
বেসরকারি হাসপাতালে ফ্রি বেড থেকে অ্যাপ-ক্যাব অ্যাম্বুলেন্স, স্বাস্থ্য পরিষেবায় নতুন উদ্যোগ

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment