indiahood
indiahood

মেসিকে দুই সেরা স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 39 বছরে পা দিয়েও ফুটবলে জাদু দেখাচ্ছেন লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টাইন মহাতারকার দাপটে একপ্রকার উড়ে যাচ্ছে প্রতিপক্ষরা। সেই সাথে এবারের ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup) একের পর এক রেকর্ড গড়ছেন মেসি। এবার ফুটবলের রাজপুত্রকে আরও দুই রেকর্ডের স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। বুধবার, নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে পোস্ট করে সেই কৃতিত্বের কথা জানিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।

মেসিকে নতুন দুই রেকর্ডের স্বীকৃতি দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

আজ অর্থাৎ বুধবার, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে জানানো হয়েছে, মেসি এখন ফিফা ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলে সরাসরি অবদান রাখা ফুটবলার। অর্থাৎ গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে এই মুহূর্তে সবচেয়ে সেরার তালিকায় শীর্ষে মেসি। এছাড়াও বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচে গোল করা খেলোয়াড় হয়ে উঠেছেন মেসি। অর্থাৎ এই দুই নতুন কৃতিত্ব মেসির নামের সাথে জুড়ে দিল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।

গিনেস কর্তৃপক্ষের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট 21টি গোলে সরাসরি অবদান রেখেছেন মেসি। যা এক টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। একই সাথে একটানা 9 বিশ্বকাপ ম্যাচে গোল করে আরেক বিশ্বরেকর্ড গড়েছেন লিও।

অবশ্যই পড়ুন: কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মেসি কাণ্ডে কাজের কাজ করে দেখাল পুলিশ

প্রসঙ্গত, এমনিতেই এবারের বিশ্বকাপে সকলকে ছাপিয়ে এগিয়ে রয়েছেন লিও। প্রথম থেকে গতকাল অর্থাৎ মিশরের ম্যাচ পর্যন্ত প্রত্যেকটি ম্যাচে গোল করেছেন তিনি। সবচেয়ে বড় কথা, গোটা ফিফা ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি নিজেই। বর্তমানে আর্জেন্টিনার অধিনায়কের বিশ্বকাপে গোলের সংখ্যা 21। যদিও সেই রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে এমবাপের হাতে। বর্তমানে 19 গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে আসন দখল করেছেন তিনি।

Click here to Read More
Previous Article
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে মেসি কাণ্ডে কাজের কাজ করে দেখাল পুলিশ
Next Article
অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হোক! আদালতে আবেদন সিআইডির

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment