indiahood
indiahood

মেয়েকে ইভটিজিংয়ের শাস্তি!

1 hour ago

মেয়কে উত্ত্যক্ত করার প্রতিবাদে এবার রণচণ্ডী মূর্তি ধারণ করলেন এক মা। বারবার সতর্ক করা সত্ত্বেও কথা না শোনায় অভিযুক্ত প্রৌঢ়ের জামার কলার চেপে ধরে, টোটোয় চাপিয়ে সোজা কান্দি থানায় এনে পুলিশের হাতে তুলে দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দির নতুনপাড়া এলাকায়। মায়ের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ, বেশ কিছুদিন ধরেই ওই মহিলার মেয়ে রাস্তায় বেরোলে পিছু নিতেন এবং অশালীন মন্তব্য করতেন এক প্রৌঢ়। একাধিকবার তাঁকে সতর্ক করা হলেও তিনি তা কানে তোলেননি। মঙ্গলবার সকালেও একই ঘটনা ঘটলে আর সহ্য করেননি মা। হাতেনাতে ধরে অভিযুক্তের কলার চেপে ধরেন এবং একটি টোটো ভাড়া করে তাঁকে বসিয়ে সোজা কান্দি থানায় নিয়ে যান। পুলিশের হাতে অভিযুক্তকে সোপর্দ করে উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি। পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়ার পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Click here to Read More
Previous Article
কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের ৭ জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?
Next Article
অনুমতি দিতে কেন্দ্রকে অনুরোধ বিজয়ের

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment