indiahood
indiahood

মুর্শিদাবাদের মর্মান্তিক দুর্ঘটনায় স্বজনহারাদের পাশে মুখ্যমন্ত্রী, করলেন আর্থিক সাহায্য ঘোষণা

2 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরের কর্ণসুবর্ণে ভয়াবহ পুলকার দুর্ঘটনার শোকের ছায়া এখনও কাটেনি। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই পুলকার দুমড়ে-মুচড়ে গিয়েছিল। মৃত্যু হয়েছিল ৪ শিশু-সহ ৫ জনের। আর সেই ঘটনায় এবার স্বজনহারাদের পাশে দাঁড়ালেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আশ্বাস দিলেন সবসময় পাশে থাকার। এখানেই শেষ নয়, ক্ষতিপূরণ হিসেবে রাজ্যের তরফে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্য ঘোষণা করা হয়েছে। এবং আহতদেরকে ১ লক্ষ টাকা দেওয়ার কথাও জানান তিনি।

ক্ষতিপূরণ ঘোষণা শুভেন্দু অধিকারীর

আজ, বৃহস্পতিবার দুপুরে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সভাস্থলে পৌঁছে গোবিন্দপুরে দুর্ঘটনায় মৃত ও জখমদের পরিবারকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “চোখের জল ছাড়া আমার ব্যক্তিগতভাবে দেওয়ার কিছু নেই। তবে আমার পক্ষে যা সম্ভব আমি করব। ফুলের মতো বাচ্চাগুলো যেভাবে দুর্ঘটনার স্বীকার… দুঃখপ্রকাশের ভাষা নেই। পরিবারের পাশে আছি। অর্থ দিয়ে এই ধরনের ক্ষতিপূরণ হয় না। তবে সরকারের দায়িত্ব রয়েছে। সরকার তা পালন করছে। রাজ্যের তরফে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে অর্থ সাহায্য ঘোষণা করা হয়েছে। এবং আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা।” এরপরই তিনি গেটম্যানের দায়িত্বহীনতার কথা এবং যথাযোগ্য শাস্তির ব্যবস্থার আশ্বাস দেন।

চূড়ান্ত শাস্তির আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “রেলমন্ত্রক ও পুলিশ জানিয়েছে গেটম্যানের দায়িত্বহীনতার কথা। আমি আপনাদের কথা দিচ্ছি, পুলিশমন্ত্রী হিসেবে চূড়ান্ত শাস্তি হবে। এই অপরাধ ক্ষমার অযোগ্য। তাই আমি কথা দিচ্ছি কঠোরতম শাস্তি পাবে দোষী। অর্থ সাহায্য ছাড়াও পরিবার আমার কাছে কিছু চেয়েছে, আমি আমার দায়িত্ব পালন করব।” জানা গিয়েছে, আজ সভার পর হাসপাতালে দুর্ঘটনায় জখমদের দেখতে যাবেন মুখ্যমন্ত্রী।প্রসঙ্গত, গত শুক্রবার, মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে লেভেল ক্রসিংয়ের সময় ট্রেনের ধাক্কায় ৪ স্কুল পড়ুয়া সহ মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। আহত হয়েছিল আরও অনেকে, গোটা বিষয়ে অভিযোগের আঙুল উঠেছিল গেটম্যানের বিরুদ্ধে।

আরও পড়ুন: ‘পাকিস্তান-বাংলাদেশ বানানোর চেষ্টা, এদের পাশে …’ NEET আন্দোলনকারীদের কটাক্ষ দিলীপের

ঘটনার পরপরই স্থানীয়দের তৎপরতায় আটক করা হয়েছিল ওই গেটম্যানকে। মারধরও করা হয়েছিল। এরপরই জানা যায়, ওই গেটম্যান নেশাগ্রস্ত থাকায় রেলগেট বন্ধ করতে ভুলে গিয়েছিলেন, আর সেই সময় ডাউন লাইন ধরে নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার ট্রেন আসছিল আর তাতেই ঘটে ভয়ংকর দুর্ঘটনা। কিছুদিন আগেই মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য ঘোষণা করেছিল পূর্ব রেল। এবং আহতদের আড়াই লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেছিল রেল। আর আজ সরকারের তরফে দেওয়া হল ক্ষতিপূরণ।

Click here to Read More
Previous Article
ফুটবল বিশ্বকাপে ভক্তদের স্বপ্ন ভেঙে চূড়ান্ত ব্যর্থ এই ৬ প্লেয়ার, তালিকায় সবার প্রিয় রোনাল্ডোও
Next Article
কোনও বিজ্ঞানী নন সোনম ওয়াংচুক! সামনে এল আসল সত্য | Sonam Wangchuk Reality | NEET Protest 2026

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment