indiahood
indiahood

নিষিদ্ধ কাশির সিরাপ ফেলার ওপর চলল রোলার!

1 week ago

রাজ্যে নিষিদ্ধ মাদক ও কাশির সিরাপের চোরাচালান বন্ধে এক অভাবনীয় ও কড়া পদক্ষেপের সাক্ষী থাকল রাজ্যবাসী। বাজেয়াপ্ত হওয়া হাজার হাজার নিষিদ্ধ বোতলের ওপর সরাসরি রোড রোলার চালিয়ে তা চুরমার করে নষ্ট করা হলো। যুবসমাজকে মাদকমুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বানকে পুনর্ব্যক্ত করে মুখ্যমন্ত্রী শুভেন্দু কড়া ভাষায় এই চোরাচালানকারীদের উদ্দেশ্যে চরম হুঁশিয়ারি দেন।

মাদকের এই কালো কারবার সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে স্পষ্ট ভাষায় তিনি জানান, যারা যুবসমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে বেআইনি সমাজবিরোধী কাজ করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এই সব সমাজবিরোধী কাজের সাথে যুক্ত কারবারিদের বছরের পর বছর জেলের ঘানি টানতে হবে। মাদকমুক্ত রাজ্য গড়তে পুলিশ ও প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

Click here to Read More
Previous Article
মহালয়ায় ইডেনে আয়োজন করা হবে দুর্গাপুজোর মেগা শো, আমন্ত্রণ জানানো হবে মোদীকে
Next Article
ঠেলতে হবে না ভিড়, পুজোর আগেই শিয়ালদহ ডিভিশনে স্পেশাল লোকাল দিল রেল

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment