indiahood
indiahood

অবসর নিতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? জানালেন বোন

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছরটাই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) শেষ বিশ্বকাপ! সেটা ধরেই এগোচ্ছেন ভক্তরা। বিশ্বকাপ শেষ হওয়ার সাথে সাথেই কি ফুটবল থেকে অবসর নিয়ে নেবেন পর্তুগালের অধিনায়ক? ক্রোয়েশিয়া ম্যাচের আগেই সেই জল্পনা বাড়িয়েছিলেন ফুটবলারের নিজের বোন কাটিয়া অ্যাভেইরো। তিনি একেবারে স্পষ্ট করে ইঙ্গিত দিয়ে দিলেন খুব শীঘ্রই ফুটবলকে বিদায় জানাতে পারেন সাত নম্বর জার্সি। ঠিক কী জানালেন ক্রিশ্চিয়ানোর বোন?

ফুটবল থেকে অবসর নিতে চলেছেন রোনাল্ডো?

সাম্প্রতিক সময়ে বারবার জল্পনা বেড়েছে রোনাল্ডোর অবসান নিয়ে। মাঝে শোনা গিয়েছিল এবারের বিশ্বকাপ শেষ হয়ে গেলেই ফুটবল থেকে বিদায় নেবেন এই পর্তুগিজ মহাতারকা। এবার সেই জল্পনাটাকেই জিইয়ে রাখলেন তাঁর বোন। সম্প্রতি পর্তুগালের স্পোর্টস টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকার রোনাল্ডোর বোন জানিয়েছেন, খুব শীঘ্রই শেষ হতে পারে রোনাল্ডো অধ্যায়!

ক্রিশ্চিয়ানোর বোনের কথায়, “আর যতদিন সম্ভব উপভোগ করে নিন। এই অধ্যায়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যেতে পারে। একটি নির্ভরযোগ্য সূত্রের হাত ধরেই খবরটা পেলাম। খুব সম্ভবত বিশ্বকাপই দেশের হয়ে ওর শেষ প্রতিযোগিতা।”  অ্যাভেইরোর কথায় একেবারে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এবারের ফুটবল বিশ্বকাপ শেষ হতেই ফুটবল থেকে অবসরের ঘোষণা করতে পারেন রোনাল্ডো।

অবশ্যই পড়ুন: সম্ভব হয়নি মেসির দ্বারাও! এক ম্যাচেই জোড়া ইতিহাস রোনাল্ডোর

প্রসঙ্গত, বল পায়ে সাফল্য না পেলে সেই ফুটবলারের কোনও মূল্যই নেই! আজকালকার দিনের এই ধারণা ফলেছে রোনাল্ডোর ক্ষেত্রেও। এবারের বিশ্বকাপের শুরুর দিকে সে অর্থে সাফল্য না পাওয়ায় নানান সমালোচনার মুখে পড়তে হয়েছিল রোনাল্ডোকে। সেই ঘটনায় অবশ্য দাদার পাশে দাঁড়িয়েছেন বোন অ্যাভেইরো। তাঁর বক্তব্য, “যাঁরা আদতেই ফুটবলটা দেখেন, খেলাটাকে বোঝেন তাঁরা রোনাল্ডোকে সম্মান করেন। যাঁরা বোঝেন না তাঁরাই অন্যরকম কথা বলেন।”

Click here to Read More
Previous Article
মালবাহী জাহাজ রক্ষা করলেন ভারতীয় নৌবাহিনীর মেরিন কমান্ডোরা
Next Article
শিয়ালদা থেকে নতুন AC লোকালের ঘোষণা পূর্ব রেলের, জানুন রুট ও সময়সূচি | New AC Local From Sealdah

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment