indiahood
indiahood

অন্নপূর্ণা যোজনা না পেলে পাঠান আইডি নম্বর, হবে পুনরায় ভেরিফিকেশন

5 hours ago

সৌভিক মুখার্জী, কলকাতা: অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে এখন তোলপাড় গোটা বাংলা। পৌরসভা থেকে শুরু করে বিডিও অফিসে চলছে মহিলাদের আন্দোলন। এমনকি বিভিন্ন জায়গায় ভাঙচুরের মতো ঘটনাও ঘটছে। ১৯ তারিখের পর বহু মহিলার আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছে, এই অভিযোগেই উত্তপ্ত পশ্চিমবঙ্গ। তৃণমূল সরকারের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে চালু হওয়া অন্নপূর্ণা যোজনা এখনও পর্যন্ত যোগ্য উপভোক্তাদের সুবিধা দিতে পারছে না, এমনটাই অভিযোগ মহিলাদের। এবার তা নিয়ে মুখ খুললেন বিজেপি বিধায়ক অসীম সরকার।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় খবর

ভোটের আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার গঠন করার পর তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে চালু করা হবে অন্নপূর্ণা যোজনা, এবং এই প্রকল্পে প্রতি মাসে দেওয়া হবে ৩০০০ টাকা। সেই মতোই সরকার গঠন করার পর মে মাসের শেষের দিক থেকে এই প্রকল্পে আবেদন শুরু হয় এবং আবেদন চলে ৩১ জুলাই পর্যন্ত। যদিও ১০ জুলাই পর্যন্ত আবেদন করা মহিলাদের তথ্য ভেরিফিকেশন করে আগস্ট মাসে টাকা দেওয়া হচ্ছে। এই ধাপে মোট ১ কোটি ৪৫ লক্ষ মহিলা সুবিধা পাবেন বলে জানানো হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। বাদ গিয়েছে ১৭ লক্ষ মহিলার নাম।

৩১ জুলাইয়ের পর স্ট্যাটাস চেক বন্ধ হলেও ১৯ আগস্ট ফের সেই পোর্টাল খুললে দেখা যায় অনেক মহিলা যোগ্য হওয়া সত্ত্বেও বাদ গিয়েছে তাঁদের নাম। সেই কারণেই এবার বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। এ নিয়ে সুর চড়ালেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তিনি জানিয়েছেন, “আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ঠিকঠাক ভাবে কার্যকর করতে ২৬ মাস সময় লেগেছিল। আমাদের মাত্র ৩ মাসের সরকার। তাও এর মধ্যে ১ কোটি ৪২ লক্ষ মহিলার অ্যাকাউন্টে পাঠানো হয়েছে টাকা। যোগ্য একজন মহিলাও বাদ যাবেন না। একটু ধৈর্য ধরুন।”

আরও পড়ুন: আইফোনেই EMI নিয়ে ঝামেলা, পাহাড়ের খাদ থেকে পড়ে মৃত্যু একই পরিবারের তিন জনের

তিনি আরও জানান, “লক্ষ্মীর ভাণ্ডারে কত নারায়ণ ঢুকে বসেছিল। দোতলা, তিনতলা বাড়ির মালিকরাও পাচ্ছিল সুবিধা। চাকরিজীবীরাও পাচ্ছিল লক্ষ্মীর ভাণ্ডার। তবে আমার বিধানসভায় যাঁদের নাম রিজেক্ট করা হয়েছে, এবং যাঁদের ফর্ম ফিলাপে ভুল হয়েছে, সেগুলি আমরা খতিয়ে দেখছি। তাঁরা পাওয়ার উপযুক্ত হলে অবশ্যই দেওয়া হবে সুবিধা। একজনও বাদ যাবে না এই প্রকল্প থেকে। যদি বাদ গিয়ে থাকে, তাহলে আপনার আইডি নম্বরটি আমার কাছে পৌঁছে দিন।”

Click here to Read More
Previous Article
মাঠের মধ্যেই প্লেয়ারকে সপাটে চড়, শাস্তি পেলেন লিওনেল মেসি
Next Article
বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মনন মিশ্রকে অপসারণ !

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment