indiahood
indiahood

‘ওইদিন মামলা হচ্ছেই’ বাংলার DA কেস নিয়ে চূড়ান্ত আপডেট, রায় দেবে সুপ্রিম কোর্ট?

1 hour ago

সহেলি মিত্র, কলকাতা: অবশেষে স্বস্তি। বাংলার বকেয়া মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) বা ডিএ মামলায় প্রকাশ্যে এল নতুন আপডেট যা সরকারি কর্মীদের মধ্যে কিছুটা হলেও আশার আলো সঞ্চার করেছে। আগামী ১৮ আগস্ট ২০২৬ এই হচ্ছে ডিএ মামলার পরবর্তী শুনানি। এই বিষয়ে একটি রিপোর্ট সামনে এসেছে। সেই রিপোর্ট অনুযায়ী, DA মামলাটি ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে (Supreme Court of India) শুনানির জন্য তালিকাভুক্ত এবং মামলাটি বর্তমানে বিচারাধীন।

১৮ আগস্ট হচ্ছে ডিএ মামলার চূড়ান্ত শুনানি?

শুনানি প্রসঙ্গে সামাজিক মাধ্যমে বড় তথ্য দিয়েছেন ডিএ মামলাকারী তথা কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। ডিএ মামলাটি ঠিক কোন পর্যায়ে আছে, কোন বিচারপতিদের নজরদারিতে আছে মামলাটি সবটা জানিয়েছেন তিনি। মলয় মুখোপাধ্যায়ের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘১৮. ৮. ২৬-এ ডিএ মামলাতে কেস ডিটেইলস। অর্থাৎ ওইদিন মামলা হচ্ছেই।’ তাঁর পোস্ট অনুযায়ী, মাননীয় বিচারপতি সঞ্জয় করোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র মামলার শুনানি করবেন। এটি মোশন শুনানি; আংশিক শুনানি হওয়া বিষয়ের তালিকায় রয়েছে। শুনানি দুপুর ২টো নাগাদ হতে পারে।

৩৮% মহার্ঘ্য ভাতার ঘোষণা

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার দুর্গাপুজোর আগেই, ১ অক্টোবর থেকে কার্যকর হওয়া রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) এবং মহার্ঘ ত্রাণ (ডিআর) বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্য অর্থ বিভাগ কর্তৃক জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বর্তমান কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে তাদের সংশোধিত মূল বেতনের ৩৮% হারে মহার্ঘ ভাতা (ডিএ ) পাবেন এবং যোগ্য অবসরপ্রাপ্তদের পেনশনও সংশোধিত হারে গণনা করা হবে। সরকারের এই সিদ্ধান্তের ফলে সবথেকে বেশি লাভবান হবে রাজ্য সরকারি কর্মচারী, রাজ্য সরকারের পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগী, সংবিধিবদ্ধ সংস্থার কর্মচারীগণ, সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা, পঞ্চায়েতের কর্মচারীরা, পৌরসভার কর্মচারীরা ইত্যাদি।

আরও পড়ুনঃ মাত্র ৯৯ টাকায় গিগ কর্মীরাও পাবেন পেনশন, জানুন কীভাবে বানাবেন অ্যাকাউন্ট

বিজ্ঞপ্তি অনুসারে, যে সকল কর্মচারী এখনও পঞ্চম বেতন কমিশনের অধীনে বেতন পাচ্ছেন, তাঁরা ১ অক্টোবর থেকে বর্তমান ১৭১% এর পরিবর্তে ২২৩% হারে মহার্ঘ ভাতা (ডিএ) পাবেন। এছাড়াও, বেতন ও ভাতা সংশোধন (ROPA) ২০০৯ বিধিমালা অনুযায়ী যেসব পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীর পেনশন এখনও সংশোধিত হয়নি, তাদের সংশোধিত পেনশন কার্যকর না হওয়া পর্যন্ত তারাও ২২৩% হারে ডিআর (DR) পাবেন বলে জানানো হয়েছে। মহার্ঘ ভাতা (ডিএ) গণনা করা হবে সংশোধিত মূল বেতন এবং প্রযোজ্য ক্ষেত্রে নন-প্র্যাকটিসিং অ্যালাউন্স (এনপিএ)-এর উপর ভিত্তি করে এবং এতে অন্য সকল ভাতা অন্তর্ভুক্ত থাকবে না।

Click here to Read More
Previous Article
চিন সীমান্তে সেনার কাছে আকাশপথে পৌঁছবে খাবার ও জরুরি পণ্য, ২,৭০০ ড্রোন কিনছে ভারত
Next Article
কলকাতার বদলে সুন্দরবনে প্রথম পতাকা তুলবেন মুখ্যমন্ত্রী, বিশেষ ভাবনা সরকারের

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment