indiahood
indiahood

অভিষেকের ডিজে মন্তব্যে এবার গোসাবার বিজেপি বিধায়ককে তলব করল CID

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডিজে বাজানোর মন্তব্য করে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার তৃণমূল (Trinamool Congress) সাংসদের ওই এক মন্তব্যের তদন্ত করতে গিয়ে গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে তলব করল সিআইডি। কিন্তু হঠাৎ বিজেপি বিধায়ককে ডাকা হল কেন? জানা যাচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় বিজেপি বিধায়ক বিকর্ণের বয়ান রেকর্ড করা হবে। ঠিক সে কারণেই বৃহস্পতিবার 12টা নাগাদ ভবানীভবনে দেখে পাঠানো হয়েছে তাঁকে।

অভিষেকের উস্কানিতেই আক্রান্ত হয়েছিলেন বিজেপি বিধায়ক!

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন বিজেপি বিধায়ক বিকর্ণ যখন তাঁর কর্মীদের নিয়ে নিজের কেন্দ্রে ফিরছিলেন ঠিক সেই সময় ক্যানিংয়ে তাঁর উপর হামলা হয়। তাঁর অভিযোগ, গোসাবা ফেরার পথে ক্যানিংয়ে তৃণমূল কার্যালয় থেকে বেরিয়ে এসে তাঁর উপর হামলা চালায় তৃণমূলের গুন্ডাবাহিনী। সেই হামলায় জখম হন কর্মী-সমর্থকরাও। গোসাবার বিধায়কের অভিযোগ, হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। তাঁর উপস্থিতিতেই হামলা হয়েছে তাঁদের উপর

শুধু তাই নয়, বিকর্ণ এও অভিযোগ করেছেন, তাঁদের উপর হামলা চালানোর পর ফিরে যাওয়ার সময় তৃণমূলের গুন্ডাবাহিনী অভিষেক ব্যানার্জী জিন্দাবাদ স্লোগান দিচ্ছিল। আর তারপরই হামলার ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি বিধায়ক। বিজেপির দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক ডিজে মন্তব্যে প্রভাবিত হয়েই তৃণমূলের গুন্ডাদল বিকর্ণ নস্করের উপর হামলা চালিয়েছে।

অবশ্যই পড়ুন: পুরসভায় নিয়োগের নামে একাই ২০ কোটি নিয়েছেন সুজিত বোস! আদালতে চার্জশিট দিল ED

সিআইডি সূত্রে খবর, এই ঘটনা ডিজে মামলার তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণিত হতে পারে। মূলত সে কারণেই তথ্য প্রমাণ হাতে রাখতে বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের বয়ান রেকর্ড করতে চায় তাঁরা। এদিকে ডিজে মন্তব্যে কলকাতা হাইকোর্টের যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেতার কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিআইডি। এদিকে নমুনা পরীক্ষা করার ক্ষেত্রে দুবার হাজিরা এড়িয়েছেন অভিষেক। উল্টে আদালতে নমুনা দেওয়া থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানালেও তা রাখেনি হাইকোর্ট। এমতাবস্থায়, অভিষেককে 18 জুলাই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

Click here to Read More
Previous Article
তারাপীঠ মন্দিরে চালু হচ্ছে ডিজিটাল লেনদেন, ২৪ ঘণ্টার মধ্যে ব্যাঙ্কে ঢুকবে দানের রাশি
Next Article
এই মহিলাদের ফেরত দিতে হবে অন্নপূর্ণা যোজনার টাকা! বড় তথ্য দিলেন অগ্নিমিত্রা

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment