indiahood
indiahood

পাকিস্তানে কয়লা খনি ধসে মৃত কমপক্ষে ৩২ শ্রমিক, চলছে উদ্ধারকাজ

1 week ago

সহেলি মিত্র, কলকাতা: আবারও মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল পাকিস্তানে। কয়লা খাদান ধসে (Pakistan Coal Mine Blast) মৃত্যু হল কমপক্ষে ৩২ জন শ্রমিকের। এছাড়াও অনেকে আহত ও অনেকে নিখোঁজ রয়েছেন বলে খবর। এদিকে আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চলছেনা উদ্ধার অভিযান। পাকিস্তানের বেলুচিস্তানে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে। এহেন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে সকলের মধ্যে।

কয়লা খাদান ধসে মৃত ৩২ জন শ্রমিক

জানা গিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটারে একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ৩২ জন খনি শ্রমিক নিহত হয়েছেন এবং আরও ১০ জন এখনো আটকে পড়ে আছেন। এই বিষয়ে বেলুচিস্তানের খনি ও খনিজ সম্পদ উন্নয়ন মন্ত্রী শোয়েব নোশেরওয়ানি জানিয়েছেন, বিস্ফোরণের সময় ক্ষাদানের ধসে পড়া অংশে ৪০ জন লোক ছিলেন।

এখনো চলছে উদ্ধার অভিযান

সরকারি খনি পরিদর্শক গনি বালুচের মতে, মিথেন গ্যাস জমে যাওয়ার কারণে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর সাতটি মৃতদেহ উদ্ধার করা হয় এবং পরে আরও ২৫টি মৃতদেহ পাওয়া যায়। এক রিপোর্ট অনুযায়ী, উদ্ধার অভিযান এখনও চলছে। কর্মকর্তারা বলছেন যে মিথেন গ্যাস বিস্ফোরণের পর অক্সিজেনের মাত্রা প্রায় শূন্যে নেমে আসে, তাই জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

খনি পরিদর্শক মুহাম্মদ আতিফ বলেছেন, ৪,০০০ ফুট (১,২১৯ মিটার) গভীরে উদ্ধার অভিযান চলছে। তিনি জানিয়েছেন, “আমরা কিছু খনি শ্রমিককে জীবিত খুঁজে পাওয়ার আশা করছি, কিন্তু সম্ভাবনা খুবই ক্ষীণ।” এলাকার একজন ঊর্ধ্বতন সরকারি খনি কর্মকর্তা আব্দুল গনি বালোচ বলেছেন, একটি ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণে কাছাকাছি অবস্থিত দুটি খনি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Click here to Read More
Previous Article
সাতসকালে কলকাতায় ফের ED অভিযান, ঘিরে ফেলা হল প্রভাবশালী ব্যবসায়ীদের বাড়ি
Next Article
মোহাম্মদ রফির প্রয়াণ দিবসে জানাই সশ্রদ্ধ প্রণাম

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment