indiahood
indiahood

পাকিস্তানের বন্ধু, ভারত বনাম আফগানিস্তান সিরিজ ক্ষতির কারণ হবে সেই দেশের!

2 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে শ্রীলঙ্কা সফরে রয়েছে ভারতীয় দল (Team India)। সে দেশে আগামী 15 আগস্ট থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। যদিও আগামী সেপ্টেম্বরে বন্ধু দেশ আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (India Vs Afghanistan) খেলবে ভারত। ইতিমধ্যেই সেই সুখবর জানিয়েছে আফগান ক্রিকেট বোর্ড। আসন্ন সিরিজটির আয়োজক আফগানিস্তান হলেও ম্যাচগুলি গড়াবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আর এই সিরিজের জন্যই ক্ষতির মুখে পড়তে চলেছে পাক বন্ধু বাংলাদেশ!

ভারত বনাম আফগানিস্তান সিরিজের জন্য ক্ষতির মুখে বাংলাদেশ!

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে গতকাল অর্থাৎ মঙ্গলবার জানিয়ে দেওয়া হয়েছে, আগামী 13 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত চলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই ম্যাচগুলি গড়াবে দিল্লিতে। আর এই তিন ম্যাচের কারণেই ফের স্থগিত হয়ে যেতে পারে ভারত বনাম বাংলাদেশের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ। কয়েকটি সূত্র মারফত খবর, এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 1 থেকে 13 সেপ্টেম্বরের মধ্যে ভারতের সাথে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের চিন্তা ভাবনা করছিল।

মনে করা হচ্ছে, ভারত বনাম আফগানিস্তান সিরিজ সেপ্টেম্বর মাসে থাকায় বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়া হবে না টিম ইন্ডিয়ার। এমনিতেও দু’দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করায় আদৌ ভারতীয় দল বাংলাদেশে খেলতে যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় ছিলই। তবে সেপ্টেম্বরে আফগানিস্তান সিরিজ চূড়ান্ত হয়ে যাওয়ায় ভারত বনাম বাংলাদেশ সিরিজের আশা একপ্রকার শেষ হচ্ছে।

অবশ্যই পড়ুন: “ফ্রি চিকিৎসা পেয়ে আশা করি খুশি!” রোগী মৃত্যুর ৪২ দিন পর মেসেজ আয়ুষ্মান ভারতের

প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট দল যাতে বাংলাদেশে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলে, সেজন্য বিগত কিছু মাসে আপ্রাণ চেষ্টা করেছে ওপার বাংলার ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে এই সিরিজের জন্য ভারতীয় বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে! এতদিন স্থগিত থাকা সিরিজ আয়োজন করতে সব রকম চেষ্টা করেও এবার হয়তো ফের ব্যর্থতা দেখতে হবে বাংলাদেশকে!

Click here to Read More
Previous Article
ট্রেনের রিজার্ভ সিট দখল, বৃদ্ধ দম্পতিকে শুতে হয় নিচে! রেলকে মোটা জরিমানা কমিশনের
Next Article
হঠাৎ স্পিকার ওম বিড়লার সাথে দেখা করলেন অভিষেক, নেপথ্যে বড় কারণ

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment