indiahood
indiahood

পেনশন, গ্র্যাচুইটি নিয়ে বড় রায় হাইকোর্টের

3 weeks ago

সহেলি মিত্র, কলকাতা: পেনশন (Pension), গ্র্যাচুইটি নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) বড় সওয়াল করলেন আইনজীবী। তারইসাথে সরকারি কর্মীদের অবসরকালীন সুবিধা নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, বিভাগীয় বা বিচার বিভাগীয় তদন্ত দীর্ঘদিন চললেও অনির্দিষ্টকাল পেনশন বা গ্র্যাচুইটি আটকে রাখা যাবে না। হ্যাঁ একদম একদম ঠিক শুনেছেন। আপনিও যদি একজন সরকারি কর্মী হয়ে থাকেন তাহলে এই বিষয়টা আপনার জেনে রাখা জরুরি।

পেনশন, গ্র্যাচুইটি নিয়ে বড় রায় হাইকোর্টের

আসলে বিচারপতি মধুরেশ প্রসাদ ও বিচারপতি প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ এক মামলায় রাজ্য সরকারকে অবসরপ্রাপ্ত এক পুলিশ আধিকারিকের ১৬ বছরের বকেয়া গ্র্যাচুইটি ৬ শতাংশ সুদ-সহ পরিশোধের নির্দেশ দিয়েছে। মামলাটি ২০০০ সালের একটি পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে। অভিযুক্ত পুলিশ আধিকারিক ২০১১ সালে অবসর নিলেও বিভাগীয় তদন্ত শেষ না হওয়ায় তাঁর পেনশন ও গ্র্যাচুইটি আটকে রাখা হয়।

আরও পড়ুনঃ পেট্রোল-ডিজেল নিয়ে বিরাট সিদ্ধান্ত সরকারের, দাম কমবে জ্বালানির?

আদালতে মামলাকারীর দাবি ছিল, পেনশন ও গ্র্যাচুইটি কোনও অনুদান নয়, এটি কর্মজীবনের অর্জিত অধিকার। সেই যুক্তি মেনে হাইকোর্ট রায় দেয় যে, তদন্তের অজুহাতে অনির্দিষ্টকাল অবসরকালীন প্রাপ্য আটকে রাখা যায় না। আইনজীবীদের মতে, এই রায় ভবিষ্যতে দীর্ঘসূত্রতার কারণে বঞ্চিত বহু সরকারি কর্মীর জন্য গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে।

মামলাকারীকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ

এদিকে সরকার পক্ষের আইনজীবীরা বেনিফিট আটকে রাখার পক্ষে সওয়াল করলেও, শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চ মামলাকারীর যুক্তিই গ্রহণ করে। আদালত রাজ্যকে নির্দেশ দিয়েছে, গত ১৬ বছরের বকেয়া গ্র্যাচুইটি ৬ শতাংশ সুদ-সহ মামলাকারীকে ফেরত দিতে হবে। এই প্রসঙ্গে আইনজীবী মহলের একাংশের ব্যাখ্যা, হাইকোর্টের এই রায় রাজ্যের প্রশাসনিক ও বিচার বিভাগে এক নতুন নজির তৈরি করল।

Click here to Read More
Previous Article
বিশ্বকাপে ক্ষমতা কার বেশি? দেখুন আর্জেন্টিনা বনাম স্পেনের হেড টু হেড পরিসংখ্যান
Next Article
চার বছরে রেলের ১ কোটি ২৭ লক্ষ টাকার সামগ্রী চুরি করেছে ভারতীয়রা!। Indian Railways Big Revelation

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment