indiahood
indiahood

‘প্রধানমন্ত্রী ভারতের স্বার্থ বিক্রি করে দিয়েছেন’

1 hour ago

‘প্রধানমন্ত্রী ভারতের স্বার্থ বিক্রি করে দিয়েছেন’মার্কিন আদালত গৌতম আদানিকে স্বস্তি দেওয়ার পর মোদীকে কটাক্ষ রাহুল গান্ধীর।
 
মার্কিন আদালত শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে থাকা প্রতারণার সমস্ত অভিযোগ খারিজ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আদালতের এই স্বস্তির পর রাহুল অভিযোগ করেন, "এক আপসকারী প্রধানমন্ত্রী দেশের স্বার্থ বিক্রি করে দিচ্ছেন এবং এর জন্য ভারত বড় মূল্য চোকাচ্ছে।" লোকসভার বিরোধী দলনেতার দাবি, আদালত ছাড়পত্র দিলেও সরকারের সঙ্গে শিল্পপতির অনৈতিক সমঝোতা স্পষ্ট। এর আগে নিউ ইয়র্কের আদালত আদানি ও তাঁর ভাইপোর বিরুদ্ধে ওঠা ঘুষ ও জালিয়াতির মামলা খারিজ করায় বড় আইনি স্বস্তি পায় আদানি গোষ্ঠী। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণের ধার আরও বাড়াল প্রধান বিরোধী দল কংগ্রেস।
Click here to Read More
Previous Article
“আরজি করের মতো পাপ কাজ থেকে বাঁচতে গীতা পড়তে হবে”, আদ্যাপীঠে বার্তা মুখ্যমন্ত্রীর
Next Article
"২৪ ঘণ্টার মধ্যে সব প্রশ্নের উত্তর দেব"

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment