indiahood
indiahood

পুজোতেও চলবে দীঘার স্পেশাল ট্রেন, মেয়াদ বাড়াল রেল

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুজোর সময় দীঘা ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে, রয়েছে সুখবর (Digha Special Train)। উৎসবের কথা মাথায় রেখে আরও একবার দীঘা স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়াল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পাঁশকুড়া থেকে দীঘা আবার দীঘা থেকে পাঁশকুড়া পর্যন্ত স্পেশাল ট্রেনের (Panskura-Digha Train) মেয়াদ বাড়িয়ে দিল রেলওয়ে। ইতিমধ্যেই রেলের তরফে সেই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি।

পুজোতেও চলবে স্পেশাল ট্রেন

রেলের ঘোষণা অনুযায়ী, দীঘা-পাঁশকুড়া-দীঘা 08117/08118 স্পেশাল ট্রেনের মেয়াদ ছিল 31 জুলাই পর্যন্ত। উৎসবের সময় দীঘার পর্যটকদের কথা মাথায় রেখে এবার সেই মেয়াদ 31 অক্টোবর পর্যন্ত বাড়িয়ে দিল দক্ষিণ পূর্ব রেলওয়ে। এক কথায় বলাই যায়, দুর্গা পুজোর কথা মাথায় রেখে এক দফায় একেবারে তিন মাস বেড়ে গেল দীঘা-পাঁশকুড়া-দীঘা স্পেশাল ট্রেনের মেয়াদ। সব মিলিয়ে বলাই যায়, পুজোর সময়ও স্পেশাল ট্রেনে চেপে দীঘা ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।

বলাই বাহুল্য, এ বছর দুর্গাপুজো রয়েছে 16 অক্টোবর। ঠিক সেই কারণেই যাত্রীদের যাতে সমস্যা না হয় সে কথা মাথায় নিয়েই স্পেশাল ট্রেনের মেয়াদ বৃদ্ধি করে দিল রেল। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, উৎসবের সময় প্যাসেঞ্জারদের ভিড় এবং যাত্রীদের সুবিধার কথা মাথায় নিয়েই স্পেশাল ট্রেনের মেয়াদ বাড়ানো হচ্ছে। এর ফলে শুধুই যে দীঘার পর্যটকরা উপকৃত হবেন তাই নয় বরং নিত্য অফিস যাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়ারাও ট্রেনটিতে চেপে গন্তব্যে পৌঁছতে পারবে।

অবশ্যই পড়ুন: ২৫ দিনের মধ্যে ছাড়তে হবে দোকান, এসপ্ল্যানেড খালি করতে ৫০০ ব্যবসায়ীকে নোটিশ

স্পেশাল ট্রেনের সময়সূচী

ট্রেন নম্বর 08117 পাঁশকুড়া-দীঘা স্পেশাল ট্রেনটি প্রতিদিন সকাল সাতটায় পাঁশকুড়া স্টেশন থেকে ছেড়ে সকাল 9টা বেজে 20 মিনিটে দীঘায় পৌঁছবে। একইভাবে ফেরার পথে ট্রেন নম্বর 08118 দীঘা-পাঁশকুড়া স্পেশাল ট্রেনটি সকাল সাড়ে 9টায় দীঘা স্টেশন থেকে ছেড়ে পাঁশকুড়া পৌঁছবে সকাল 11টা বেজে 50 মিনিটে।

Click here to Read More
Previous Article
৩.১৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ, আরও ৫ বছর চালবে পিএম কিষান, ঘোষণা কেন্দ্রের
Next Article
জনগণনায় সেলফ এনুমারেশন করলেই মিলবে নগদ পুরষ্কার, ঘোষণা বাংলায়! | Census 2027 | Self Enumeration

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment