indiahood
indiahood

পুরীর রথযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যু ১, আহত অন্তত ১২০

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: রথযাত্রা রণক্ষেত্রে রূপ নিল পুরীতে (Puri Rath Yatra)। সেই চেনা ভিড় এবারও। তবে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে কমপক্ষে আহত হয়েছেন ১২০ জন। পাশাপাশি একজনের মৃত্যুর খবরও মিলেছে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, এবং বর্তমানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই খবর।

পুরীতে রথযাত্রায় মৃত্যু

ধুমধাম করে প্রতিবার ওড়িশার পুরীতে রথযাত্রা পালিত হয়। মন্দির চত্বরে উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে গরমের কারণে আজ বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন, এবং হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন। দ্রুত তাদেরকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এবং স্বাস্থ্যকর্মীরা জরুরী তৎপরতায় কাজ চালায়।

বিশেষ করে এদিন রথের দড়ি টানার জন্য হুড়োহুড়ি লাগে ভক্তদের মধ্যে। সেই ভিড়ের মধ্যেই এই ঘটনা ঘটেছে বলে খবর। ইতিমধ্যেই মৃত্যুর খবর মিলেছে একজনের। শ্বাসকষ্টেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে খবর। স্বাস্থ্য দফতর সূত্রে আরও জানা গিয়েছে, আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশিরভাগই শ্বাসকষ্ট এবং ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েছেন। তবে প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মিনিটে দেড় লাখ! কীভাবে ITCTC-র নতুন ওয়েবসাইটে টিকিট কাটবেন? জেনে নিন

প্রসঙ্গত, বিশেষ উদ্ধারকারী ইউনিট সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে, এবং ভিড়ের মধ্য থেকেই ভক্তদেরকে সরিয়ে নেয়। প্রশাসনের বেশ কিছু কর্মকর্তারা জানান, পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। তবে যিনি মারা গিয়েছেন তাঁকে প্রথমে পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছনোর পরই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। তবে প্রশাসনের তরফ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। পাশাপাশি নির্ধারিত পথ ব্যবহার করে জগন্নাথ দেবের দর্শন আর নিরাপত্তা কর্মীদের নির্দেশ মেনে চলার জন্য আবেদনের জানা হয়েছে প্রশাসনের তরফ থেকে।

Click here to Read More
Previous Article
বন্ধ হচ্ছে বর্ধমান স্টেশনের গুরুত্বপূর্ণ পরিষেবা, বিজ্ঞপ্তি জারি পূর্ব রেলের
Next Article
জগন্নাথ মন্দিরের ৯ অলৌকিক রহস্য, যা বিজ্ঞানকেও হার মানায়! | 9 Strange Things About Jagannath Temple

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment