indiahood
indiahood

পুরসভায় নিয়োগের নামে একাই ২০ কোটি নিয়েছেন সুজিত বোস! আদালতে চার্জশিট দিল ED

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরো নিয়োগ দুর্নীতি মামলায় আগেই ইডির (Enforcement Directorate) হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose)। এবার তাঁর বিরুদ্ধেই বিশেষ আদালতে চার্জশিট পেশ করলেন তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, সুজিত বসু গ্রেফতার হওয়ার 60 দিনের মাথায় আদালতে পেশ করার চার্জশিটে ইডি আধিকারিকরা দাবি করেছেন, পুরসভার নিয়োগ দুর্নীতিতে নগদ 20 কোটি টাকা একাই পেয়েছেন সুজিত! শোনা যাচ্ছে, চার্জশিটে সুজিত বসুর পাশাপাশি তাঁর ছেলে সমুদ্র বসু এবং দুই সংস্থার উল্লেখ রয়েছে।

সুজিত বসুর বিরুদ্ধে 186 পাতার চার্জশিট দিল ইডি

পুরসভায় ব্যাপক নিয়োগ দুর্নীতির অভিযোগে এবং বয়ানে অসঙ্গতি থাকায় গত 11 মে গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে। আর সেই ঘটনার পর এবার বিশেষ আদালতে 186 পাতার চার্জশিট দিয়ে ইডি জানাল, দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ দুর্নীতির সবচেয়ে বড় মাথা ছিলেন সুজিত বসু! পুরসভায় নিয়োগের নামে 20 কোটি টাকা নিয়েছেন তিনি! ওই চার্জশিটে পুরো ও নগরোন্নয়ন দপ্তরের প্রাক্তন ডিরেক্টর অফ ডিএলপি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে 3 কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে।

আদালতে পেশ করা চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা স্পষ্টভাবে জানিয়েছেন, দক্ষিণ দমদম পুরসভার অন্তত 240 জনের নাম সুপারিশ করেছিলেন সুজিত বসু। সেই সুত্রেই প্রত্যেকের কাছ থেকে 6 লাখ টাকা করে তুলেছেন তিনি! আদালতকে ইডি জানিয়েছে, এই নিয়োগ দুর্নীতি মামলায় পুরসভায় মোট 250 কোটি টাকার দুর্নীতির হদিশ পাওয়া গিয়েছে।

অবশ্যই পড়ুন: জুতো বেচে বিশ্বকাপে, আর্জেন্টিনার ঘুম কেড়ে নেওয়া জিকোর অতীত মোটেই সহজ ছিল না

প্রসঙ্গত, দক্ষিণ দমদম পুরসভা সহ শহরের আরও কয়েকটি পুরসভায় নিয়োগের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে! সেইসব দুর্নীতির সাথেও জড়িত থাকতে পারেন সুজিত বসু, এমনটাই আশঙ্কা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে এই মুহূর্তে দক্ষিণ দমদম পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতির সাথে সুজিত বসুর পাশাপাশি তৃণমূলের কোনও বড় মাথার যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে ইডি!

Click here to Read More
Previous Article
টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, বিজ্ঞপ্তি দিয়ে সময় জানাল কলকাতা পুলিশ
Next Article
তারাপীঠ মন্দিরে চালু হচ্ছে ডিজিটাল লেনদেন, ২৪ ঘণ্টার মধ্যে ব্যাঙ্কে ঢুকবে দানের রাশি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment