indiahood
indiahood

রাজ্যের এইসব কর্মীদের বেতন বাড়ল ৫০০০ টাকা, জারি বিজ্ঞপ্তি

3 weeks ago

সৌভিক মুখার্জী, কলকাতা: আবারও মানবিক উদ্যোগ রাজ্যের বিজেপি সরকারের। একধাক্কায় ৫০০০ টাকা ভাতা বাড়ল (Salary Hike) কর্মীদের। আসলে রাজ্যবাসীর স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি সারা বছর ধরে পালিত হয়,সেগুলির পিছনে হাত থাকে জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় থাকা কর্মীদের। আর সেই তালিকায় থাকা ৩৬ হাজার কর্মীর ভাতা বাড়িয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, এই ভাতা প্রযোজ্য হবে আগামী ১ আগস্ট থেকেই। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

ভাতা বাড়ল সরকারি কর্মীদের

তবে ৫০০০ টাকা ভাতা বাড়লেও একটি শর্ত দেওয়া হয়েছে। এই সুবিধা শুধুমাত্র ২০২৬-২৭ অর্থবছরের জন্যই প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেক্ষেত্রে স্বাস্থ্য মিশনের আওতায় কর্মরত কর্মীরাই শুধুমাত্র এই পারিশ্রমিকের সুবিধা পাবেন। আর সেই কর্মীর গত ৩১ মার্চের মাসিক পারিশ্রমিকের ভিত্তিতেই তার অতিরিক্ত ৫০০০ টাকা যুক্ত হবে বলে জানিয়েছে সরকার।

এদিকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রকাশিত নির্দেশিকায় স্পষ্ট বলা ছিল যে, গত ২ জুলাই মন্ত্রিসভার অনুমোদন আর অর্থ দফতরের সম্মতির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একথা আগেই ঘোষণা করা হয়েছিল। কার্যকর করার বিজ্ঞপ্তি জারি করেছে এবার রাজ্য সরকার। সেই অনুযায়ী এই সুবিধা শুধুমাত্র সংশ্লিষ্ট শাখার কর্মীরাই পাবে।

May be an image of blueprint and text

আরও পড়ুন: যৌথ পরিবারে বাদ পড়ছে যোগ্য উপভোক্তারা, বাতিলের দাবি তুলে চিঠি রেশন ডিলারদের

এমনকি এ বিষয়ে যে নির্দেশিকা জারি করা হয়েছে তা প্রত্যেকটি জেলার স্বাস্থ্য, প্রশিক্ষণ, স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং অন্যান্য ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর এই দফতরের আওতায় মোট ৪২ ধরনের কর্মী চুক্তির ভিত্তিতে কাজ করে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। এর মধ্যে উল্লেখযোগ্য হল নার্স, মেডিকেল অফিসার, স্পেশালিস্ট, ল্যাব টেকনোলজিস্ট, সুপারভাইজার, কাউন্সিলর ইত্যাদি। প্রত্যেকটি বিভাগের কর্মচারীরা এই বর্ধিত বেতনের সুবিধা পাবে। যদিও এ নিয়ে দ্বিমত পোষণ করছেন কর্মীরা। কারণ, এই মূল্যবৃদ্ধির বাজারে সামান্য ৫০০০ টাকা ভাতা বৃদ্ধি উপযুক্ত নয় বলেই দাবি তাদের।

Click here to Read More
Previous Article
এবার বাংলার শিক্ষকরা পাবে ২০,০০০ টাকার স্মার্টফোন! | Bengal Teachers Will Get Smartphone
Next Article
ঘুম কেড়ে নেবে ইস্টবেঙ্গলের! একসাথে দুই ভয়ঙ্কর ফুটবলারকে সই করাল মোহনবাগান

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment