indiahood
indiahood

রাখি পূর্ণিমায় চন্দ্র গ্রহণের প্রভাবে খুলবে তিন রাশির সৌভাগ্যের দ্বার, হবে কর্মক্ষেত্রে উন্নতি ও সাথে প্রাপ্তিযোগ

1 week ago

অনন্যা সরকার, কলকাতা: শুক্রবার, ২৮ আগস্ট রাখি পূর্ণিমা। এই পবিত্র তিথিতেই ঘটেছে এক মহাজাগতিক ঘটনা। আজ ছিল চন্দ্রগ্রহণ (Lunar Eclipse)। যেহেতু রাখির দিনই এই গ্রহণটি পড়েছে, তাই এই দিনটিকে নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন উদয় হয়েছে। তবে শাস্ত্র মতে, ভারতের মানুষ যদি এই গ্রহণের নিয়ম-কানুন নাও মেনে চলেন, তাতে কোনো সমস্যা নেই। কারণ, ভারতের আকাশে এই গ্রহণটি দৃশ্যমান হয়নি। তবে এর অর্থ এই নয় যে, এদেশের বাসিন্দাদের জীবনে এই গ্রহণের কোনও প্রভাব পড়বে না। জ্যোতিষ (Astrology) শাস্ত্র অনুযায়ী, তিনটি রাশির জাতক-জাতিকারা এই গ্রহণের প্রভাবে বিশেষভাবে উপকৃত হতে চলেছেন (Astrological Prediction)। তাঁদের জীবনে নানা শুভ পরিবর্তন দেখা যাবে, কেটে যাবে দুর্দশা। কর্মক্ষেত্রে ও অর্থের দিক থেকেও শুভ হবে সময়টি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন কোন রাশি রয়েছে এই তালিকায়। 

গ্রহণের সুপ্রভাব পড়বে কোন তিন রাশির জীবনে?

মেষ রাশি – এই রাশির জাতক-জাতিকারা রাখিপূর্ণিমার দিন সংঘটিত চন্দ্রগ্রহণের প্রভাবে অত্যন্ত শুভ ফল পেতে চলেছেন। আপনি দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করে চলেছেন, তার উপযুক্ত সুফল পাবেন। আর্থিক লাভের সম্ভাবনাও প্রবল। অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ অগ্রগতি দেখা যেতে পারে। এসময়ে মেষ রাশির জাতক-জাতিকাদের চারপাশে একটি আনন্দময় পরিবেশ বিরাজ করবে এবং অতীতের নানা সমস্যা ও জটিলতা থেকে স্বস্তি পাবেন।

তুলা রাশি – শুক্রবারের চন্দ্রগ্রহণটি তুলা রাশির জাতক-জাতিকাদের ওপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে। এইসময় পারিবারিক জীবনে সুখ-শান্তি বিরাজ করবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সাফল্য আসতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা তাঁদের সঙ্গীর সঙ্গে আনন্দময় মুহূর্ত কাটানোর সুযোগ পাবেন। আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন এবং প্রতিযোগিতায় সফল হওয়ায় সম্ভাবনাও প্রবল। 

আরও পড়ুন: জন্মাষ্টমীর ভোগে বানিয়ে ফেলুন তালের সরু চাকলি পিঠে, স্বাদ হবে দুর্দান্ত

কুম্ভ রাশি – কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল হতে চলেছে। নতুন চাকরি পাওয়ার যোগ তৈরি হবে, যা পেশাগত উন্নতির সুযোগ করে দেবে। অনেকদিন ধরে আটকে থাকা কাজগুলো সফলভাবে সম্পন্ন করতে পারবেন। এই চন্দ্রগ্রহণের সুপ্রভাবে কুম্ভ রাশির জাতক-জাতিকারা কোনও অপ্রত্যাশিত সুখবর পেতে পারেন এবং বিশেষ প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে।

Click here to Read More
Previous Article
মাত্র ৭ দিনে দিল ৮৮% রিটার্ন, ১৫ টাকারও কম দামের এই শেয়ারে বিনিয়োগ করেছেন তো?
Next Article
এসি থেকেই চলবে ওয়াইফাই, বাজেটের মধ্যেই মিলছে স্মার্ট এয়ার কন্ডিশনার

Related জ্যোতিষ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment