indiahood
indiahood

সাগরে তৈরি অতি গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৪ জেলায় অশনি সঙ্কেত, আজকের আবহাওয়া

1 week ago

সহেলি মিত্র, কলকাতাঃ সাগরে ঘনীভূত হওয়া গভীর নিম্নচাপ যেন বাংলার ক্ষেত্রে সাপে বর হয়েছে। ব্যাপক ঝড় সহযোগে বৃষ্টিপাত পাচ্ছে বাংলা। অন্যান্য দিনের মতো আজ বুধবার সকাল থেকে আকাশের মুখ ভার। তবে চিন্তা নেই, কারণ কিছুক্ষণের মধ্যে আবহাওয়ার মুড বদল হতে চলেছে। যে কোনও মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ অঝোরে বৃষ্টি নামবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ জেলায়। ফলে বাড়ি থেকে বেরনোর সময়ে সঙ্গে ছাতা রাখতে ভুলবেন না কিন্তু।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার ভারী বৃষ্টির জন্য বিশেষ সর্তকতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রাম, বাঁকুড়া, এবং পুরুলিয়া জেলায়। এছাড়া মাঝারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি কখনো আবার স্থান বিশেষে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওড়া,কলকাতা এবং হুগলি জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির পাশাপাশি এবং ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতির সম্পর্কে আলিপুর জানিয়েছে যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকার ওপর থাকা গভীর নিম্নচাপ টি অত্যন্ত ধীরগতিতে উত্তর দিকে অগ্রসর হয়ে আরো ঘনীভূত হয় এবং একটি অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবার এবং বেলার দিকে বালাসর ও ক্যানিংয়ের মধ্যবর্তী অঞ্চল দিয়ে পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশা উপকূল অতিক্রম করার প্রবল সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দাপট বজায় থাকবে বজ্রবিদ্যুৎ-এরও। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত চলবে বাদবাকি জেলাগুলিতেও।

আগামীকালের আবহাওয়া

বুধবারে আবহাওয়া সম্পর্কে বললে এদিন বিশেষ করে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, পাহাড়ি জেলা কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে। দক্ষিণবঙ্গের কথা বললে আপাতত দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া জেলায় এদিন বৃষ্টিপাত চলবে। তবে উপকূলবর্তী জেলা হওয়ায় দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Click here to Read More
Previous Article
সংস্থা ৭৬ কোটির অর্ডার পেতেই একদিনে ১২% দাম বাড়ল এই শেয়ারের, কিনবেন নাকি?
Next Article
প্রকাশ্যে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’-র বিজ্ঞপ্তি, এরা করতে পারবেন না আবেদন

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment