indiahood
indiahood

সম্পর্কের উন্নতি, শুরু ভারত-চিন বাণিজ্য! ৬ বছর পর খুলে দেওয়া হল নাথুলা পাস

1 week ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কোভিডের সময় বন্ধ হয়ে গিয়েছিল। এরপর থেকে টানা ছয় বছর খোলেনি নাথুলা পাস। তবে শনিবার অবশেষে মিটলো সেই অপেক্ষা (India-China)। পূর্ব সিকিমের 14 হাজার ফুটেরও বেশি উচ্চতার নাথুলা পাস (Nathula Pass)  দিয়ে দুই দেশের মধ্যে ফের শুরু হল ঐতিহাসিক বাণিজ্য। এদিন নাথুলা পাস আনুষ্ঠানিকভাবে খোলার মুহূর্তে উপস্থিত ছিলেন ভারত এবং চিনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। বিশেষজ্ঞ মহলের অনেকেই মনে করছেন, চিন ও ভারতের মধ্যে সম্পর্কের উন্নতির ক্ষেত্রে এই পদক্ষেপ বড় অবদান রাখতে চলেছে।

ফের চালু হল ঐতিহাসিক নাথুলা পাস

অতীত ঘাটলে জানা যাবে, 1962 সালে ভারত এবং চিনের মধ্যে যুদ্ধের পর বন্ধ করে দেওয়া হয়েছিল এই নাথুলা পাস। এরপর দীর্ঘ চার দশকেরও বেশি সময় কাটিয়ে 2006 সালে খুলে দেওয়া হয় সেই বাণিজ্য পথ। 2020 সালে অতিমারির কারণে ফের বন্ধ করে দেওয়া হয় নাথুলা। এবার 6 বছর বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হলো দুই দেশের অন্যতম বাণিজ্য পথ।

নাথুলা পাস খোলার শুভ মুহূর্তে উপস্থিত ছিলেন সিকিমের শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কর্মা ডোমা ইউতসো। তিনি জানিয়েছেন, এবছর অর্থাৎ 2026 সালের 30 নভেম্বর পর্যন্ত এই পথ দিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্য চলবে। নাথুলার রাস্তা ধরে প্রতিদিন 60টি পণ্য বোঝাই গাড়ি এক দেশ থেকে অন্য দেশে যাবে। অন্যদিকে নাথুলা পাস চালু হওয়ার পরই মুখ খুলেছেন সিকিমের শিল্প ও বাণিজ্যমন্ত্রী।

শনিবার বাণিজ্যিক পথ খুলে যাওয়ার পরই সিকিমের শিল্প ও বাণিজ্যমন্ত্রী টিটি ভুটিয়া খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, এই বাণিজ্য পথটি খুলে যাওয়ায় 500 জন ব্যবসায়ী সবদিক থেকে উপকৃত হবেন। এর ফলে সীমান্ত অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি স্থানীয় কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্য অনেকটাই চাঙ্গা হবে।

অবশ্যই পড়ুন: প্রতীক হাতছাড়া হলে অন্য ফুলে ঝাঁপ দেবেন মমতা! তৈরি বিকল্প প্ল্যান

প্রসঙ্গত, গত বছরের আগস্ট মাসে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং চিনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর মধ্যে প্রতিনিধি পর্যায়ের একটি বৈঠক হয়। সেই বৈঠকেই দুই দেশের মধ্যে অন্যান্য জায়গাগুলির পাশাপাশি সিকিমের নাথুলা পাস দিয়ে বাণিজ্য পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা হয়। এরপর গত মাসের 27 তারিখ ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি চিনে গিয়ে ড্রাগনের দেশের উপমন্ত্রী সান হাইয়ানের সাথে বৈঠক করে এই প্রসঙ্গ তোলেন। আর তারপরেই দুই দেশের সমঝোতায় খুলে গেল নাথুলা পাস।

Click here to Read More
Previous Article
একজন অবসরপ্রাপ্ত কর্মী হয়ে ছেলেকে কীভাবে আমেরিকায় পড়ায়? অভিজিতের বাবার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ
Next Article
অবসরপ্রাপ্ত কর্মী হয়ে ছেলেকে পড়ালেন বিদেশে, অভিজিতের বাবার বিরুদ্ধে তদন্ত

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment