indiahood
indiahood

সোহরাবর্দি সরিয়ে বোর্ড বসল গোপাল মুখার্জী রোডের, এবার কি পালা লেনিন সরণির?

1 month ago

অনন্যা সরকার, কলকাতা: কিছুদিন আগেই সোহরাবর্দি অ্যাভিনিউ (Suhrawardy Avenue)-এর নাম পাল্টানো নিয়ে নাগরিক মহলে শুরু হয়েছিল তুমুল চর্চা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছিলেন, কলকাতার আবেগের সাথে জড়িয়ে রয়েছেন যেসমস্ত মানুষ তাদের নামেই রাস্তার নাম রাখা হবে। তাই সোহরাবর্দি অ্যাভিনিউ-এর নাম পাল্টে গোপাল মুখার্জি রোড (Gopal Mukherjee Road) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেই শুরু হয় চাপানউতোর। অনেকে ইতিহাস ঘেঁটে সোহরাবর্দি অ্যাভিনিউয়ের আসল সোহরাবর্দিকে খোঁজার চেষ্টা করেন। তবে যাবতীয় তরজা থামিয়ে এবার কলকাতা পুরসভার তরফে নতুন নামকরণের বোর্ড লাগানো হয়েছে। শোনা যাচ্ছে, কলকাতা সহ অন্যান্য জেলারও অনেক তাৎপর্যপূর্ণ রাস্তায় নাম বদলাতে চলেছে। লেনিন সরণীর (Lenin Sarani)-এর নামও কি রয়েছে বদলের খাতায়? 

গোপাল মুখার্জি রোডের বোর্ড লাগানো হল রাস্তায়

গোপাল মুখোপাধ্যায় ওরফে গোপাল পাঁঠা ১৯৪৬ সালের ১৬ আগস্ট মর্মান্তিক ডিরেক্ট অ্যাকশন ডে-তে বহু মানুষের প্রাণ বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁর জন্য বেঁচে যান বহু মানুষ। গোপাল পাঁঠার এই অবদানকে এতবছর পর স্বীকৃতি দেওয়ার জন্য তাই আনন্দিত হয়েছেন অধিকাংশ নাগরিকই। তবে নাম বদল পর্ব শুরু সোহরাবর্দি অ্যাভিনিউতেই আটকে নেই শোনা যাচ্ছে শহরের বহু রাস্তার নতুন নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই তালিকায় অন্যতম ব্যস্ত রাস্তা, লেনিন সরণীরও নাম রয়েছে বলে অনুমান করছেন অনেকে। 

রাজ্য সরকারের তরফে রাস্তার নাম পরিবর্তনের যে কমিটি তৈরি করা হচ্ছে তারই চেয়ারম্যান পদে থাকবেন কার্তিক মহারাজ। তিনি জানিয়েছেন, শুধু কলকাতা নয়, অন্যান্য জেলাতেও রাস্তার নাম বদলের এই চিত্র দেখা যাবে। ইতিহাসবিদ ও প্রবীণ নাগরিকদের নিয়ে গঠিত হবে এই কমিটি, তারাই রাস্তার নাম বদলের সিদ্ধান্তগুলি নেবেন। তাঁর মতে, দীর্ঘদিনের পরাধীনতা বাংলার মানুষের মানসিকতা ও শিক্ষা-দীক্ষারপরিবর্তন ঘটিয়েছে। ফলে বদলগুলি গ্রহণ করতে প্রথমে একটু অসুবিধা হবে। প্রতিটা দিক নিয়ে চিন্তাভাবনা চলছে, ফলে কাজটি সময়সাপেক্ষ।  

আরও পড়ুনঃ সস্তায় হবে ভ্রমণ! এবার কলকাতাতেও চলবে ভারত ট্যাক্সি, ঘোষণা অমিত শাহর

কার্তিক মহারাজ বলেছেন, আসন্ন আগস্ট মাসেই জনা দশেক সদস্যকে নিয়ে তৈরি হবে কমিটি। প্রথমে কলকাতা শহরকে নিয়েই কাজ শুরু করা হবে। তারপর পার্শ্ববর্তী জেলাগুলোর রাস্তা নিয়েও চিন্তাভাবনা হবে। ভারতের সংস্কৃতি, দেশের স্বাধীনতা সংগ্রাম এবং ভারতীয়দের আবেগের সাথে যুক্ত মানুষদের নামই বেছে নেওয়া হবে। সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমেই হবে বলে জানিয়েছেন কার্তিক মহারাজ। 

Click here to Read More
Previous Article
২১ জুলাই ধর্মতলায় শহীদ দিবস, অনুমতি চেয়ে কলকাতা পুলিশকে চিঠি মমতার তৃণমূলের
Next Article
৭ দিন ডেডলাইন, শিয়ালদা ফ্লাইওভার ও সুকান্ত সেতু খালি করতে পুরসভার নোটিশ

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment