indiahood
indiahood

শোভনদেব নন, ঋতব্রতই তৃণমূলের বিরোধী দলনেতা! জানাল কলকাতা হাইকোর্ট

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরোধী দলনেতা নিয়ে হওয়া মামলায় এবার বড় রায় দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবার, উচ্চ আদালতের বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, তৃণমূলের বিরোধী দলনেতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিঙ্গেল বেঞ্চই। আগামী দু মাসের মধ্যে সিঙ্গেল বেঞ্চকেই তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা বেছে নিতে হবে। আর সেই সিদ্ধান্ত পর্যন্ত আপাতত তৃণমূলের বিরোধী দলনেতা থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই।

বিরোধী দলনেতা মামলায় হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ

রাজ্যে পালাবদলের পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে আলাদা করে দল গড়েছেন উলুবেরিয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই শিবিরে যোগ দিয়েছিলেন মমতার এক সময়কার সঙ্গী 60 এর বেশি জয়ী বিধায়ক। আর তার পর পরই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা করতে সমর্থন জানান সংখ্যাগরিষ্ঠ অংশ। তাতেই সবুজ সংকেত দেন বিধানসভার স্পিকার।

এদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার তীব্র বিরোধিতা জানিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল। মমতা পন্থীদের তরফে স্পষ্ট জানানো হয়, তাঁরা ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসেবে মানেন না। এও অভিযোগ, নানান কারণে জয়ী বিধায়কদের প্রলোভন এবং বিভিন্ন মামলা থেকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে নিজের দিকে নাকি টেনে নিয়ে গিয়েছেন ঋতব্রত! সেই মতোই পারস্পরিক দ্বন্দ্বের জল গড়ায় আদালতে।

আরও পড়ুন: ওষুধে ছাড় মিলবে ৮০%, স্টেন্টেও থাকবে বড় ছাড়…অমৃত ফার্মেসি নিয়ে বিশেষ ভাবনা সরকারের

সোমবার, তৃণমূল কংগ্রেসের বিরোধী দলনেতা মামলার শুনানি শুনেছিল বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। আর সেই শুনানি পর্ব চলাকালীন গোটা মামলায় হস্তক্ষেপ না করেই কলকাতা হাইকোর্টের ওই ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, শোভন দেব চট্টোপাধ্যায় নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের বিরোধীতা জনতা কে হবে সেই উত্তর দেবে সিঙ্গেল বেঞ্চ। অর্থাৎ ঋতব্রত বিরোধী দলনেতা থাকবেন কিনা আগামী দু মাসের মধ্যে সেই সিদ্ধান্ত জানাবে কলকাতা হাইকোর্টের একক বিচারপতির বেঞ্চই!

Click here to Read More
Previous Article
মসজিদের মাইক খোলা নিয়ে বড় সিদ্ধান্ত, মামলা খারিজ কলকাতা হাইকোর্টের
Next Article
বন্যপ্রাণ সংরক্ষণের নাম করে ভণ্ডামি!

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment