indiahood
indiahood

সপ্তম পে কমিশনে দ্বিগুণ বেতন বৃদ্ধি, দ্রুত প্রমোশন! সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর

1 day ago

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মনে এখন একটাই প্রশ্ন, কবে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) কার্যকর হবে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই এই বেতন কমিশনের কমিটি গঠন করেছেন। তবে নতুন বেতন কমিশনের আওতায় বেতন বৃদ্ধির পাশাপাশি আর কী কী সুবিধা পাবে কর্মচারীরা? জানা যাচ্ছে, এই কমিশনে এবার আরও দ্রুত পদোন্নতির সুযোগ মিলতে পারে। এছাড়াও মহার্ঘ ভাতা থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা পাবে কর্মচারীরা। বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।

সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট সুখবর

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই জানিয়েছেন, ২০২৭ এর মার্চের মধ্যেই নতুন বেতন কমিশন কার্যকর করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে এই বেতন কমিশনে বেতন বৃদ্ধির পাশাপাশি অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা এবং পদোন্নতি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যেই নবান্নের তরফ থেকে জারি করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টিও আলোচনা করা হচ্ছে বলে খবর। এমনকি নতুন এই বেতন কমিশনে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিমে বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। তবে এই নিয়ম কার্যকর হলে সরকারি কর্মচারীরা আরও দ্রুত পদোন্নতি পাবে।

জানিয়ে রাখি, বর্তমানে সরকারি কর্মচারীরা ৮, ১৫ এবং ২৪ বছর পূর্ণ হলে প্রমোশন পায়। তবে নতুন বেতন কমিশন কার্যকর হলে সেই সময়সীমা অনেকটাই কমে যাবে। প্রস্তাব দেওয়া হয়েছে এবার সপ্তম বেতন কমিশনে চাকরি জীবনে যথাক্রমে ৫, ৮, ১২, ১৮ এবং ২৪ বছর পূর্ণ হলে পদোন্নতি মিলতে পারে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। তবে আপাতত এই প্রস্তাব ফিরে চলছে সরকারি মহলে জল্পনা।

আরও পড়ুন: গেরুয়া থেকে সাদা করেছিল বামেরা, ফের আজ অ্যাকাডেমি গেরুয়া করল বিজেপি

তবে জানলে অবাক হবেন, নতুন এই বেতন কমিশনের আওতায় সরকারি কর্মচারীদের এবার দ্রুত হারে বেতন বৃদ্ধি পাবে। আগে যেখানে বছরে মাত্র ৩ শতাংশ হারে বেতন বাড়ত, সেখানে নতুন প্রস্তাবে বেতন বাড়ার হার রাখা হয়েছে ৫ শতাংশ। এছাড়াও কেন্দ্রের সমান মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব বিবেচনা করছে রাজ্য সরকার। অনুমান করা হচ্ছে, ষষ্ঠ বেতন কমিশনের তুলনায় সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনে ১.৮০ থেকে ২.২০ গুণ বেতন বাড়তে পারে। যদিও এখনই এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।

Click here to Read More
Previous Article
গেরুয়া থেকে সাদা করেছিল বামেরা, ফের আজ অ্যাকাডেমি গেরুয়া করল বিজেপি
Next Article
বাড়িতে বসেই ৫ মিনিটে বদলান গ্যাসের মোবাইল নম্বর, রইল পদ্ধতি

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment