indiahood
indiahood

শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগেই টিম ইন্ডিয়ায় খারাপ খবর, বাধ্য হয়ে বদলানো হল অধিনায়ক!

2 days ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই ভারতীয় ব্রিগেডে (Team India) খারাপ খবর। অনুশীলন চলাকালীন চোট পেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। জানা যাচ্ছে, বৃহস্পতিবার অনুশীলন চলাকালীন দুবার চোট পেয়েছেন ভারতীয় তারকা। আর তারপরেই গিলকে নিয়ে চিন্তা বেড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। যার কারণে প্রস্তুতি ম্যাচে জাতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন কে এল রাহুল। তাহলে কি মূল টেস্টে খেলতে পারবেন না অধিনায়ক?

টেস্টে খেলতে পারবেন না শুভমন?

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, অনুশীলন চলাকালীন নেটে ব্যাট করতে গিয়ে প্রথমবার চোট পান শুভমন গিল। আঙুলে আঘাত লাগে খেলোয়াড়ের। যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে এসেছিলেন তিনি। দীর্ঘক্ষণ ফিজিওর চেষ্টায় শুশ্রূষা পর্বত সারিয়ে ফের ব্যাটিং অনুশীলন করতে নেমেছিলেন গিল। পরবর্তীতে স্লিপে অনুশীলন করতে গিয়ে আবার ডান পায়ে চোট পান খেলোয়াড়। দ্বিতীয়বার চোট পাওয়ায় ফের মাঠে বসে পড়েন গিল। ছুটে আসেন ফিজিওরা।

পর পর দুবার গিল চোট পাওয়ায় এই মুহূর্তে বিশ্রামে রাখা হয়েছে তাঁকে। এ প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানিয়েছে, “অনুশীলন চলাকালীন ডান হাতের অনামিকায় চোট পেয়েছেন গিল। সাবধানতা অবলম্বন করে তাঁকে প্রথম দিনের প্রস্তুতি ম্যাচে নামানো হচ্ছে না। পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা গিলের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখছেন।”

অবশ্যই পড়ুন: ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার কে? জানিয়ে দিলেন রাহানে

এখন প্রশ্ন, 15 আগস্ট থেকে শুরু হতে যাওয়া ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজে খেলতে পারবেন গিল? সূত্রের যা খবর, মূল টেস্ট শুরু হতে কিছু হাতে সময় থাকায় 15 আগস্ট থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় খেলতে পারবেন অধিনায়ক। শনি এবং রবিবার প্রস্তুতি ম্যাচে এই ভারতীয় তারকাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে আপাতত সংশয় রয়েছে নানা মহলে।

Click here to Read More
Previous Article
বন্ধ বিদেশী অনুদান, কী এই FCRA সংশোধনী বিল? জানুন সবটা
Next Article
নৈহাটির বড়মা মন্দিরে কমিটিতে ঠাঁই সেই তৃণমূল ঘনিষ্ঠদের! ফের শুরু বিতর্ক

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment