indiahood
indiahood

TATA-র এই শেয়ারে বিনিয়োগ করলে ঠকবেন না!

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ার বাজারের (Stock Market) কঠিন সময়েও বিনিয়োগকারীদের মনে ভরসা যোগাচ্ছে টাটার মালিকানাধীন সংস্থা টাটা টেকনোলজিসের শেয়ার। আসলে টাটার এই সংস্থাটি আমেরিকার অটোমোবাইল প্রযুক্তি সংস্থা টেনেকো এলএলসির সাথে একটি নতুন অংশীদারিত্ব করেছে। আর সেই খবর প্রকাশ্যে আসতেই সংস্থাটির শেয়ারের দাম এক ধাক্কায় 7.5 শতাংশ বেড়েছে। আশা করা যাচ্ছে, এই কোম্পানি আগামী পাঁচ বছরের মধ্যে 100 মিলিয়ন ডলারের ব্যবসা করবে। ঠিক সেই আশাতেই টাটার এই শেয়ারে বিনিয়োগ করছে একের পর এক বিনিয়োগকারী।

মোটা টাকা আয় করতে চাইলে বিনিয়োগ করতে পারেন এই শেয়ারে

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং এর সময় টাটার এই সংস্থা জানিয়েছে এই বিশেষ চুক্তির ফলে আমেরিকার সংস্থার টেনেকোর সাথে ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারিত্ব অনেকটাই গভীর হলো। আগামী দিনে সময়ের সাথে সাথে সংস্থাটির সাথে আরও মোটা টাকার চুক্তি করবে তারা! আর এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই সংস্থাটির শেয়ারে উত্থান দেখা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, মার্কিন সংস্থা টেনেকো অন্যতম বড় অটোমোবাইল প্রযুক্তি সংস্থা। এই সংস্থার প্রধান প্রশাসনিক কর্মকর্তা জন বাগরোস্কি জানিয়েছেন, ভারত তাদের সংস্থার জন্য একটি অত্যন্ত নিরাপদ এবং গুরুত্বপূর্ণ কৌশলগত বাজার হয়ে উঠেছে। টাটা টেকনোলজিসের এই অংশীদারিত্ব আগামী দিনে তাদের সংস্থার বৈশ্বিক প্রতিযোগিতামূলক ক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে। সংস্থাটি আশা করে, টাটার এই সংস্থার হাত ধরে তারা আগামী দিনে ভারতের বাজারে নিজেদের ব্যবসা বাড়াতে পারবে।

অবশ্যই পড়ুন: প্রেসার কুকারেই তৈরি করুন নারকেলের এই রেসিপি, খেতে হবে দুর্দান্ত

প্রসঙ্গত, আজকের দিনে দাঁড়িয়ে টাটা টেকনোলজিসের একটি শেয়ারের দাম 713 টাকা 85 পয়সা। বৃহস্পতিবার এই সংস্থার শেয়ার এক ধাক্কায় 6.51 শতাংশ অর্থাৎ প্রায় 7 শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে বিশেষজ্ঞরা আশা করছেন, আগামী দিনে এই সংস্থার শেয়ার বিপুল রিটার্ন দিতে পারে। বেশ কয়েকটি ব্রোকারেজ ফার্ম ইতিমধ্যেই এই সংস্থার শেয়ারটিকে বাই রেটিং দিয়েছে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।) 

Click here to Read More
Previous Article
এবার বাংলার পেনশনভোগীরা পাবেন ৭ বছরের বকেয়া এরিয়ারের ৫০%! জানুন | 50% Arear For Pension Holders
Next Article
রেকর্ড সংখ্যক অস্থায়ী শৌচাগার নিজে দাঁড়িয়ে তদারকি করলেন বিধায়ক সন্তু

Related ব্যবসা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment