indiahood
indiahood

ঠিক যে কারণে বিশ্বকাপে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হল রোনাল্ডোদের

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সব স্বপ্ন তো আর এক জন্মে পূরণ হয় না। তাই মাঠের শত্রু স্পেনের কাছে শেষ মুহূর্তে হেরে বিশ্বকাপ থেকেই বাদ পড়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) দল পর্তুগাল (Portugal)। আর এই এক ব্যর্থতাই সর্বকালের সেরার তকমা পাওয়া থেকে বহুদূর ঠেলে দিলেন রোনাল্ডোকে। যে ছেলেটা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে এবারের বিশ্বকাপে বুক বেঁধেছিল, তাঁকেই কিনা একরাশ হতাশা আর চোখের জল নিয়ে মাঠ ছাড়তে হল আজ। তবে প্রশ্ন থেকে যায়, ঠিক কোন কারণে স্পেনের কাছে হারতে হল পর্তুগালকে?

ঠিক যে কারণে স্পেনের কাছে হারল পর্তুগাল

এ বছর বিশ্বকাপে নতুন কিছু করে দেখানোর খিদে নিয়ে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। শুরুতে অবশ্য ব্যর্থতা ছাড়া দলকে আর কিছুই উপহার দিতে পারেননি এই পর্তুগিজ তারকা। যদিও উজবেকিস্তানের ম্যাচে গোল পেয়েছিলেন রোনাল্ডো। ভক্তরা আশা করেছিলেন এবার হয়তো কিছু একটা অঘটন ঘটাবেন তিনি! গুঁড়িয়ে দেবেন সামনে আসা প্রতিপক্ষকে। তবে স্পেনের ম্যাচে ধরা পড়ল সম্পূর্ণ ভিন্ন চিত্র।

এদিন ম্যাচের একেবারে শুরু থেকেই রোনাল্ডোকে বল নিয়ে আক্রমণে যেতে দিচ্ছিল না স্পেনের ফুটবলারেরা। পর্তুগাল আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও তাদের সুযোগ তৈরি করতে দেয়নি শত্রু দেশটি। বলা চলে, রোনাল্ডো বনাম ইয়ামালের ইগোর লড়াইয়ে জিতেছেন স্পেনের তারকা। তবে প্রশ্ন থেকে যায় ঠিক কোন কারণে মঙ্গলবারের ম্যাচে ব্যর্থ হল পর্তুগাল?

ফুটবল বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, পর্তুগালের ফিফা ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার প্রধান কারণ ম্যাচের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে যাওয়া। দলের গুরুত্বপূর্ণ তারকা ব্রুনো ফার্নান্দেস মনে করছেন, দ্বিতীয়ার্ধে পর্তুগাল অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়েছিল।

অবশ্যই পড়ুন: DA নিয়ে বিতর্কের মাঝেই রাজ্যে তৈরি হল নয়া সরকারি কর্মচারী সংগঠন! উদ্দেশ্য কী?

শুধু তাই নয়, নিজেদের বক্সে অতিরিক্ত ডিফেন্ড করে স্পেনের আক্রমণ ভাগের চাপ কমাতে ব্যর্থ হয়েছিল তারা। আর ঠিক সেটাই গতকাল প্রি কোয়ার্টারের মঞ্চে স্পেনকে সূর্যোদয় দেখিয়েছে। তাছাড়াও দলের অধিনায়ক রোনাল্ডোর নিষ্প্রভ পারফরমেন্স পর্তুগালের হারের নেপথ্যে বড় কারণ। আসলে এই ফুটবলার গোটা 90 মিনিটে উল্লেখযোগ্যভাবে তেমন সুযোগ তৈরি করতে পারেননি। তাতেই 0-1 ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন।

Click here to Read More
Previous Article
“আমরা পাশে দাঁড়াতে এসেছি!
Next Article
তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট বিতর্কে ময়দানে ED, ৫ জায়গায় চলছে তল্লাশি

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment