indiahood
indiahood

তৈরি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ, বিকেলে কলকাতা সহ ৮ জেলায় দুর্যোগ! আবহাওয়ার খবর

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে বাংলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু আরও সক্রিয় হয়ে উঠছে। আজ বুধবার যেমন সকাল থেকেই দিকে দিকে বৃষ্টিপাত হয়েছে। এখন কিছুটা বৃষ্টি ধরলেও দুপুর বা বিকেলের দিকে ফের একবার দুর্যোগের সম্ভাবনা (Weather Update) রয়েছে বাংলাজুড়ে। বিশেষ করে দক্ষিণবঙ্গ এবার ভারী বৃষ্টি পাবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা সহ জেলায় জেলায় জারি কড়া হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

বিকেলে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কিছুক্ষণের মধ্যে হঠাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে পারে বাংলায়। আকাশ ঘনাতে শুরু করেছে। সেইসঙ্গে ঠান্ডা হাওয়াও বইছে। শেষ আপডেট অনুযায়ী, বর্তমানে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাব অনেক বেশি সক্রিয়। এর প্রধান কারণ, মৌসুমী অক্ষরেখা বা নিম্নচাপ অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে বায়ুমণ্ডলে পর্যাপ্ত আর্দ্রতা ও অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘের দ্রুত সঞ্চার লক্ষ্য করা যাচ্ছে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া ও মুর্শিদাবাদ জেলায়।

আরও পড়ুনঃ স্কুলে যেতে প্রত্যেক পড়ুয়াকে ইলেকট্রিক সাইকেল দেবে কেন্দ্র? জানাল সরকার

কলকাতার আলিপুর এলাকার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। সেটি নিম্নচাপটি শীঘ্রই গভীর নিম্নচাপে পরিণত হবে, যার ফলে শনিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। ততক্ষণ পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে। স্থান বিশেষে ভারী বৃষ্টিপাত চলতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে। এর ফলে, ৩ জুলাই নাগাদ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষ বর্তমানে পাঞ্জাব থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে বজ্রসহ বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

এবার জেনে নেওয়া যাক দুপুরে বা বিকেলে সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। বুধবার উত্তরবঙ্গের পাঁচটি জেলার মধ্যে তিনটি, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য সমস্ত জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

Click here to Read More
Previous Article
চিকিৎসক দিবসে বড় উপহার মুখ্যমন্ত্রীর, বদলে গেল বিধাননগর হাসপাতালের নাম
Next Article
নিয়োগ দুর্নীতিতে ‘অভিষেকই মাস্টারমাইন্ড’! সব জানতেন মমতা? বিস্ফোরক তাপস মণ্ডল

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment