indiahood
indiahood

উড়বে পেট্রোল-ডিজেল ছাড়াই, ‘ফ্লাইং কার’ তৈরি করে তাক লাগালেন ভারতীয় ইঞ্জিনিয়ার

18 hours ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যের অস্থিরতা থেকে বাড়ছে জ্বালানি তেল পেট্রোল এবং ডিজেলের দাম। তার উপর দেশে ইথানল মিশ্রিত পেট্রল নিয়ে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন আমজনতা (India)! একে পেট্রোল-ডিজেলের আকাশ ছোঁয়া দাম তার উপর ইথানলের মিশ্রণের মাঝে বিকল্প জ্বালানি নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে, ঠিক সেই আবহে অভাবনীয় এক আবিষ্কার (Homemade Flying Car) করে সকলকে চমকে দিলেন উত্তরাখণ্ডের পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম কাফলিখানের বাসিন্দা তরুন ইঞ্জিনিয়ার রবি তামতা। রবি তৈরি করে ফেলেছেন তাঁর নিজস্ব একটি ইলেকট্রিক পার্সোনাল ফ্লাইং ভেহিকল ‘হ্যাপিডা স্কাইনেক্স’ বা উড়ন্ত গাড়ি।

পেট্রোল-ডিজেল ছাড়াই আকাশে উড়ছে গাড়ি

ইঞ্জিনিয়ার রবির অদম্য ইচ্ছাশক্তি এবং অক্লান্ত পরিশ্রমের দৌলতে পরিণত রূপ পেয়েছে তাঁর উড়ন্ত গাড়িটি। উত্তরাখণ্ডের তরুণ ইঞ্জিনিয়ার তাঁর নিজস্ব উদ্যোগে হ্যাপিডার অধীনে দীর্ঘ কাহিক পরিশ্রম এবং বুদ্ধি খাটিয়ে উড়ন্ত গাড়িটির প্রোটোটাই এবং নকশা তৈরি করে ফেলেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, উত্তরাখণ্ডের মতো পাহাড়ি এলাকায় যেখানে সাধারণত ভূমিধসের প্রবণতা অত্যাধিক, সেই অঞ্চলের সংকীর্ণ পথ ঠেলে যাতায়াতের সমস্যা দূর করতে রবির এই আবিষ্কার অত্যন্ত ফলদায়ী হতে চলেছে।

বিশেষজ্ঞ মহলের অনেকেই দাবি, উত্তরাখণ্ডের মতো পাহাড়ি পরিবেশ জরুরীকালীন পরিস্থিতিতে দূরে গিয়ে ওষুধ বা প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসার ক্ষেত্রে রবির হাতে তৈরি এই উড়ন্ত যান অত্যন্ত কার্যকরী হবে। বিশেষ করে দুর্গম পাহাড়ি পথে যাতায়াতের ক্ষেত্রে ভবিষ্যতে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে এই আবিষ্কার। জানিয়ে রাখি, উত্তরাখণ্ডের তরুণ ইঞ্জিনিয়ার ইতিমধ্যেই নিজের উড়ন্ত যানটির পরীক্ষা করে ফেলেছেন। সেই পরীক্ষাতে বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে ফ্লায়িং কারটি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই দৃশ্য।

নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোনও রকম পেট্রোল বা ডিজেল ছাড়াই সম্পূর্ণ বৈদ্যুতিক পদ্ধতিতে তৈরি খুব সম্ভবত ব্যাটারি চালিত গাড়িটিকে চোখের পলকে আকাশে উড়িয়ে নিয়ে যাচ্ছেন রবি। উত্তরাখণ্ডের আলমোরা জেলায় গাড়িটি প্রাথমিক পর্বের পরীক্ষা সফল হলেও মনে করা হচ্ছে এটিকে বাণিজ্যিক রূপ দেওয়ার ক্ষেত্রে আরও কিছু কাজ বাকি। বিশেষ করে গাড়িটিকে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলার জন্য এবং বাণিজ্যিকভাবে বাজারে আনার জন্য আরও কয়েকটি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এটিকে।

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: ১টি শেয়ার কিনলেই মিলবে ৫০০ টাকা, বাম্পার অফার এই সংস্থার

ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, গোলাপি গেঞ্জি পরে সফলভাবে নিজের ফ্লাইং কারটি উড়িয়েছেন রবি। এরপর আবার সফলভাবে ফ্লাইং কারটিকে ঘুরিয়ে এনে মাটিতে ল্যান্ড করলেন তিনি। যা দেখে একেবারে হা হয়ে গিয়েছেন দেশবাসী। অনেকেই মনে করছেন, প্রত্যন্ত পার্বত্য অঞ্চলের উদ্ভাবক তথা ইঞ্জিনিয়ারের এই আবিষ্কার দেশীয় প্রযুক্তির জগতে এক নজিরবিহীন মাইলফলক।

Click here to Read More
Previous Article
অক্সিজেন নয়, বিদ্যুৎ দিচ্ছে এই গাছ! জানুন সোলার ট্রির বিশেষত্ব
Next Article
৯০০ কোটি খরচে বাইপাসে ফ্লাইওভার, দুই ব্যস্ততম মোড়ে স্কাইওয়াকের প্ল্যান রাজ্য সরকারের

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment