indiahood
indiahood

উপকূলে তৈরি নিম্নচাপ! দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির সতর্কতা, আজকের আবহাওয়া

21 hours ago

সহেলি মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ ও সংলগ্ন উত্তর ওড়িশায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ফলে এবার তৈরি হয়ে থাকুন, কারণ এই নিম্নচাপের কারণে বাংলা ও ওড়িশা রাজ্যে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি, সঙ্গী হবে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ। আজ আবার রবিবার, তারওপর সামনেই দুর্গাপুজো। সকলে জানার জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করেন ছুটির দিন অন্তত কেমন থাকবে আবহাওয়া। আপনিও কি আজ (Weather Today) বাইরে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে জেনে রাখুন সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে আপাতত দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগ চলবে বলে খবর। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, রবিবার ছুটির দিন নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের সৌজন্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান এবং বীরভূম জেলায় বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বললে, পশ্চিমবঙ্গের দক্ষিণাংশ ও সংলগ্ন উত্তর ওড়িশার উপর অবস্থানকারী ঘূর্ণাবর্তের প্রভাবে একই অঞ্চলের উপর একটি নিম্নচাপের এলাকা সৃষ্টি হয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখাটি বর্তমানে অনুপগড়, দিল্লি, দেওঘর, সিধি, দীঘা হয়ে লেখান থেকে দক্ষিণ-পূর্ব দিকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে অতিক্রম করেছে এবং গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ১.১ কিমি পর্যন্ত বিস্তৃত রয়েছে। এসব মিলিয়ে বাংলাজুড়ে বৃষ্টির একদম অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এদিন ভারী বর্ষণের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।

আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ সোমবারের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। উল্লেখিত জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। অন্যদিকে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির দাপট চলতে পারে বলে খবর।

Click here to Read More
Previous Article
মালদায় সমুদ্র সৈকতের আমেজ, ঘুরে আসুন ‘উত্তরবঙ্গের দিঘা’ ভাটরা বিল থেকে
Next Article
মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে ছিল ২৫.৫ কোটি ইন্টারনেট ইউজার, এখন কত জানেন?

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment