indiahood
indiahood

ভারত এশিয়ান কাপ থেকে নাম তুলে নেওয়ায় সুযোগ পেল বাংলাদেশ

1 day ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশকে (Bangladesh) বাঁচাল ভারত (India)! আগেই জানা গিয়েছিল এদেশে খেলতে আসছে ব্রাজিল দল। শহরে ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিরুদ্ধে খেলবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আর সেই শক্তিশালী দলের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচকে গুরুত্ব দিয়ে এশিয়ান কাপ থেকে নাম তুলে নিয়েছে ভারতীয় ফুটবল দল। আর তাতেই ঐতিহাসিক টুর্নামেন্টের দরজা খুলে গিয়েছে বাংলাদেশের জন্য। জানা যাচ্ছে, ভারত নাম প্রত্যাহার করে নেওয়ায় এবার সেই জায়গায় খেলবে ওপার বাংলার দল।

ভারতের জায়গায় বাংলাদেশ!

এশিয়ান কাপে একটু সুযোগ পাওয়ার জন্য আগেই এশিয়ান কাপ কর্তৃপক্ষকে চিঠি দিয়ে অনুরোধ করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে বলেছিল, এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টটিতে বাংলাদেশ ফুটবল দলকে একটু সুযোগ করে দেওয়া হোক। তবে সেই সুযোগ বোধহয় তৈরি হতো না যদি ভারত এশিয়ান কাপে খেলত। কিন্তু কপাল ভাল বাংলাদেশের! শেষপর্যন্ত ব্রাজিলের ম্যাচকে অধিক গুরুত্ব দিয়ে ফিফাকে চিঠি লিখেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

জানা গিয়েছে, প্রাথমিকভাবে ওই চিঠিতে বলা হয়েছিল 3 অক্টোবর একই দিনে পড়েছে ব্রাজিল এবং এশিয়ান কাপের ম্যাচ। তাই এই টুর্নামেন্টে প্রথম সারির দল পাঠানো সম্ভব নয়। ঠিক সে কারণেই এশিয়ান কাপে দ্বিতীয় সারির দল পাঠানোর ইচ্ছে প্রকাশ করেছিল নয়া দিল্লি। তবে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা সেই দাবি না মানায় শেষ পর্যন্ত নাম তুলে নেয় ভারত। আর তারপরেই ভারতের জায়গায় আমন্ত্রণ জানানো হয়েছে ওপার বাংলার ফুটবল দলকে। সেই মতোই, বৈঠক করে বাংলাদেশের তরফে জানানো হয় অল্প সময়ের মধ্যে তারা চেষ্টা করছে এই টুর্নামেন্টে অংশ নেওয়ার। এক কথায় বলতে গেলে, নাম প্রত্যাহার করে একদিক থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দিল ভারত! সুযোগ করে দিল খেলার!

অবশ্যই পড়ুন: আর হাওড়া থেকে ছাড়বে না রূপসী বাংলা এক্সপ্রেস, কোন স্টেশন থেকে ধরবেন ট্রেন?

উল্লেখ্য, কলকাতায় ব্রাজিল দলের সাথে ম্যাচ খেলতে এশিয়ান কাপ থেকে ভারতের নাম প্রত্যাহার করে নেওয়ার বিষয়টি একেবারেই ভাল চোখে দেখছেন না প্রাক্তন ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া। তাঁর দাবি, বিশ্বে এমন কোনও ফেডারেশন আছে যাঁরা বাইরের দলকে খেলানোর জন্য টাকা ঢালে। যেখানে দেশীয় ফুটবল পরিকাঠামোর অবস্থা খারাপ সেখানে 50 কোটি টাকা খরচ করে ব্রাজিল দলকে নিয়ে আসছে। এর থেকে এশিয়ান কাপে অংশ নেওয়া উচিত ছিল।

Click here to Read More
Previous Article
“ক্রিকেটের সাধারণ জ্ঞানটুকুও নেই!” ঋষভ পন্থকে তুলোধোনা কাইফের
Next Article
ফুলিয়ার বিডিও অফিসের মাটি খুঁড়ে উদ্ধার রহস্যজনক সিন্দুক, কী কী মিলল?

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment