indiahood
indiahood

ভিক্ষাবৃত্তি থেকে জাল নথি! ২২ হাজার পাকিস্তানিকে তাড়াল আরব দেশগুলো, নাক কাটল ইসলামাবাদের

19 hours ago

অনন্যা সরকার, কলকাতা: উপসাগরীয় দেশগুলো (Gulf Countries) থেকে গত পাঁচ মাসে প্রায় ২২,০০০ পাকিস্তানি বহিষ্কৃত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত (UAE), সৌদি আরব (Saudi Arabia) , ওমান, বাহরাইন এবং কুয়েত গত মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় ২২ হাজার পাকিস্তানিকে তাদের দেশছাড়া করেছে। এর মধ্যে আবার সৌদি আরব থেকে বহিষ্কৃত হওয়া পাকিস্তানি দের সংখ্যা সবচেয়ে বেশি, যা বর্তমান পরিস্থিতিতে খুবই তাৎপর্যপূর্ণ। কারণ পাকিস্তান (Pakistan) সম্প্রতি উপসাগরীয় মুসলিম দেশগুলোর সাথে তাদের ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করছে। এমনকি সম্প্রতি তারা সৌদি আরবের সাথেই একটি প্রতিরক্ষামূলক চুক্তি স্বাক্ষর করেছে, যা ইসলামিক ন্যাটো (NATO) সম্পর্কিত বিতর্ককে পুনরায় উস্কে দিয়েছে। ফলে দেখাই যাচ্ছে যে, পাকিস্তান এবং সৌদি আরবের নেতারা ওপর ওপর সৌজন্য দেখালেও, ভিতরে ব্যাপার অন্যরকম।

প্রায় ২২ হাজার পাকিস্তানিকে বহিষ্কার

সাম্প্রতিক একটি প্রতিবেদন অনুযায়ী, এবছর ১ মার্চ থেকে ১৩ জুলাইয়ের মধ্যে বিভিন্ন কারণে উপসাগরীয় দেশগুলো থেকে মোট ২১,৯৫১ জন পাকিস্তানিকে বের করে দেওয়া হয়েছে। এর মধ্যে ভিসার মেয়াদ ফুরোনো থেকে শুরু করে অবৈধ প্রবেশ, ভিক্ষাবৃত্তি, মাদক, জাল নথিপত্র এবং নিরাপত্তা-সম্পর্কিত নানা কারণ রয়েছে। পাকিস্তানের মাদক নিয়ন্ত্রণ মন্ত্রক জানিয়েছে যে, মোট ৪,৬২৮ জনকে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া, ১,২৯৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৯৬৮ জন ব্ল্যাকলিস্টেড হয়েছে। এদের মধ্যে আবার ১,১৫৫ জনের পাসপোর্ট হারিয়ে গিয়েছিল। ভিসার নিয়ম লঙ্ঘনের জন্য ৬৮৯ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। আর ৩৪২ জনকে উপসাগরীয় দেশগুলিতে প্রবেশে বাধা দেওয়া হয়। 

আরও পড়ুন: ইন্দোনেশিয়ার থেকেও পিছিয়ে ভারতের শেয়ার বাজার, ব্যাঙ্ক অফ আমেরিকার রিপোর্টে চাঞ্চল্য

সৌদি আরব থেকে সবচেয়ে বেশি সংখ্যক পাকিস্তানি নাগরিককে বহিষ্কার করা হয়েছে।  সৌদি আরব বিভিন্ন আইনি মামলায় প্রায় ১৫,৫০০ জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে। সংযুক্ত আরব আমিরাত থেকে ৩,৮০৩ জন, ওমান থেকে ১,৬০৬ জন, বাহরাইন থেকে ৫২১ জন, কাতার থেকে ৪২৯ জন এবং কুয়েত থেকে ৯৭ জন পাকিস্তানিকে বের করে দেওয়া হয়।

পাকিস্তান সরকারের তরফে জানানো হয় যে, ভিক্ষা করার জন্য উপসাগরীয় দেশগুলো থেকে তাদের ৪৭২ জন নাগরিককে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে। ইন্টারপোলের সাহায্যে সংযুক্ত আরব আমিরাত থেকে ৯ জন পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও, ভ্রমণ অনুমতিপত্র না পাওয়া, ছদ্মবেশে প্রবেশ, চুরি, মেয়াদোত্তীর্ণ ইকামা ও পাসপোর্ট রাখা, যুদ্ধ-সম্পর্কিত মামলায় জড়িত থাকা এবং অভিবাসন আইন লঙ্ঘন করার মতো বিভিন্ন কারণে বহু ব্যক্তিকে উপসাগরীয় দেশগুলি থেকে বের করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এবার ভারতের প্রত্যন্ত গ্রামেও Starlink-র হাইস্পিড ইন্টারনেট, বড় ঘোষণা ইলন মাস্কের

এমনকি, সবচেয়ে বেশি সংখ্যক পলাতক পাকিস্তানি বহিষ্কার করার ক্ষেত্রেও এগিয়ে সৌদি আরব, সংখ্যাটি হল ৩,৯২১ জন। এরপরেই রয়েছে ইউএই, যারা ৬৩৬ জন পাকিস্তানিকে বহিষ্কার করেছে। সৌদি আরব অবৈধভাবে প্রবেশ বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও থাকার অপরাধে ১,৯২৪ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে, অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান একই অপরাধে যথাক্রমে ৩৪৭ এবং ২৯৫ জনকে বের করেছে।

Click here to Read More
Previous Article
ভারতে লঞ্চ হল বিশ্বের সবথেকে হালকা হেলমেট, জানুন দাম
Next Article
কেন বাড়ছে চিনির দাম? আসল কারণ জানাল মোদি সরকার, ইথানল নয় কিন্তু

Related আন্তর্জাতিক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment