indiahood
indiahood

ভুয়ো প্ল্যান, জাল নথি! কেজিএন প্লাজা কাণ্ডে তাপস, দেবরাজের বিরুদ্ধে FIR তরুণজ্যোতির

1 month ago

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার কৈখালিতে বেআইনি নির্মাণের অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)! জাল ও ব্যাকডেটেড বিল্ডিং প্ল্যান ও একাধিক দুর্নীতির অভিযোগ তুলে তিনি এয়ারপোর্ট থানায় FIR দায়ের করেছেন। জানা গিয়েছে বেআইনিভাবে বহুতল নির্মাণ (Illegal Building Construction) কাণ্ডে নাম জড়িত রয়েছে তাপস চ্যাটার্জি, দেবরাজ চক্রবর্তী এবং ব্যাংকের কর্মচারী সহ একাধিক আধিকারিকের।

FIR দায়ের করলেন তরুণজ্যোতি তিওয়ারি

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গতকাল, মঙ্গলবার রাজারহাট গোপালপুর কেন্দ্রের বিধায়ক তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তাঁর এক্স হ্যান্ডেলে FIR সংক্রান্ত একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, “ আজ এয়ারপোর্ট থানায় KGN Plaza-কাণ্ডে একটি অভিযোগ দায়ের করেছি, যার ভিত্তিতে মামলা রুজু হয়েছে। প্রধান অভিযুক্ত তাপস চ্যাটার্জি, দেবরাজ চক্রবর্তী , একজন ইঞ্জিনিয়ার , ব্যাংকের কর্মচারীরা এবং আরো কিছু লোকজন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, জাল ও ব্যাকডেটেড বিল্ডিং প্ল্যান, নথি জালিয়াতি, বেআইনি অনুমোদন এবং দুর্নীতির মাধ্যমে একটি বৃহৎ চক্র শত শত সাধারণ মানুষকে প্রতারিত করেছে। জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে ফ্ল্যাট কেনা মানুষ আজ একদিকে ব্যাংকের EMI দিচ্ছেন, অন্যদিকে ভাঙার আতঙ্কে দিন কাটাচ্ছেন।”

সর্বোচ্চ শাস্তির দাবি বিধায়কের

বিজেপি বিধায়ক তৃণমূল নেতাদের কাঠগড়ায় তুলে পোস্টে আরও জানিয়েছেন, “তৃণমূল নেতাদের পাপের ফল আজ ভোগ করতে হচ্ছে নিরীহ সাধারণ মানুষকে। যারা ক্ষমতার অপব্যবহার করে এই পরিস্থিতির সৃষ্টি করেছেন, তাদের প্রত্যেকের ভূমিকা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সামনে আসুক এবং প্রকৃত দোষীরা আইনের সর্বোচ্চ শাস্তি পাক- তাই এই দাবিতেই আজকের এই পদক্ষেপ। আমি রাজরহাট-গোপালপুরের বিধায়ক হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ যে প্রতারিত বাসিন্দাদের ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত এই লড়াই চলবে।” এদিকে এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল শোরগোল শুরু হয়েছে এলাকায়। একজন দেখার এই মামলার জল কোন দিকে এগোয়।

আরও পড়ুন: বারুইপুর গণধর্ষণ-কাণ্ডে বড় সাফল্য পুলিশের, বসিরহাট থেকে ধরা পড়ল আরেক অভিযুক্ত

প্রসঙ্গত, রাজারহাট নিউটাউনের প্রাক্তন বিধায়ক ছিলেন তাপস চট্টোপাধ্যায়, তাঁর সইয়ে একাধিক বেআইনি নির্মাণের প্ল্যান পাস করানো হয়েছে। এমনকি পুরনো তারিখ দিয়ে এই সমস্ত নথিতে স্বাক্ষর করতেন তাপস। এছাড়াও তৃণমূলের ধৃত কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে অনিয়মের ভূরি ভূরি অভিযোগ রয়েছে দক্ষিণ দমদম এবং বিধাননগর পুরনিগম এলাকায়। তাই এই ধরনের বেআইনি কাজ বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ করা হবে বলে এবার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি।

Click here to Read More
Previous Article
এবার বাংলার পড়ুয়ারা পাবে ২৫,০০০ টাকা! বাংলার পড়ুয়াদের জন্য বড়সড় ঘোষণা | LWF Scholarship
Next Article
হিন্দু হোক বা মুসলিম, বিয়ের বয়স নিয়ে বড় রায় হাইকোর্টের

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment