indiahood
indiahood

যাত্রীদের জন্য সুখবর, ১ জুলাই থেকে ফের চালু হচ্ছে কলকাতা-ব্যাংকক বিমান পরিষেবা

1 month ago

সহেলি মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান, আগামী ১ জুলাই থেকে আরও সহজ হতে চলেছে বিদেশ ভ্রমণ। বিশেষ করে আপনিও যদি দীর্ঘদিন ধরে ব্যাংকক যাওয়ার প্ল্যান করছিলেন তাহলে আপনার জন্য রইল সুখবর। দীর্ঘ ১১ সপ্তাহ ধরে পরিষেবা স্থগিত রাখার পর পুনরায় কলকাতা টু ব্যাংকক ফ্লাইট (Kolkata-Bangkok Flight) চালু হচ্ছে।

ফের কলকাতা টু ব্যাংকক ফ্লাইট চালু করছে এই সংস্থা

জানা গিয়েছে, ভিয়েতজেট থাইল্যান্ড ১ জুলাই থেকে কলকাতা–ব্যাংকক ফ্লাইট পুনরায় শুরু করতে চলেছে। এয়ারলাইনটি গত এপ্রিল মাসে তেলের উচ্চ মূল্যের কারণে সাময়িকভাবে পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল। এক রিপোর্ট অনুযায়ী, মূলত পশ্চিম এশিয়ার সংঘাতের কারণে এই বিমান সংস্থাটি এরকম সিদ্ধান্ত নিয়েছিল বলে খবর।

সময়সূচি কী হবে?

সূত্রের খবর, প্রাথমিকভাবে পরিষেবা সপ্তাহে চার দিন চালু হবে। ব্যাংকক থেকে আসা ফ্লাইটটি রবিবার, সোমবার, বুধবার এবং শুক্রবার মধ্যরাতের ঠিক আগে অবতরণ করবে এবং ফিরতি ফ্লাইটটি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার কলকাতা থেকে ছাড়বে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই বছরের জানুয়ারিতে পরিষেবাটি চালু করার তিন মাস পর, গত ১৩ এপ্রিল বিমান সংস্থাটি তা প্রত্যাহার করে নিয়েছিল।

ইন্ডিগো এয়ারলাইন্স, থাই এয়ারওয়েজ, ভুটান এয়ারলাইন্স, থাই এয়ারএশিয়া এবং লায়ন এয়ার এই পাঁচটি এয়ারলাইন্সের মধ্যে যাত্রী আকর্ষণের তীব্র প্রতিযোগিতার কারণে এমনিতেই জনাকীর্ণ এই রুটে যাত্রীদের আকৃষ্ট করতে এয়ারলাইনটি ৯,৩৭০ টাকা ওয়ান পে ভাড়া ঘোষণা করেছে, যার মধ্যে ২০ কেজি চেক-ইন ব্যাগেজ এবং ৭ কেজি কেবিন ব্যাগেজ অন্তর্ভুক্ত। এছাড়া ফিরতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৮,২২৬ টাকা। পুনরায় এই পরিষেবা চালু হওয়ার কারণে যাত্রীদের দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম ব্যস্ত গন্তব্যে ভ্রমণের সুবিধা হবে।

Click here to Read More
Previous Article
৪ বছরের শিশুর বুকে লাথি অঙ্গনওয়াড়ি কর্মীর? জানুন মহিলার আসল পরিচয়
Next Article
ফাঁসি হবেই খুনিদের! বাগনানের নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment