indiahood
indiahood

‘যোগ্য প্রত্যেক মহিলাই …’ অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্ষোভ বাড়তেই বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

9 hours ago

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্য জুড়ে শুরু হয়েছে অন্নপূর্ণা (Annapurna Yojana) বিতর্ক…মাস তিনেক আগে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করেও এখনও বহু মহিলা এই প্রকল্পের সুবিধা পায়নি। অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার কোনো প্রতিশ্রুতি ঠিকভাবে পালন করছে না..আর এই নিয়ে চারিদিকে বাড়ছে অশান্তি, যা ক্রমেই তীব্র আকার ধারণ করছে। এমতাবস্থায় বিক্ষোভের মাঝেই বড় বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্পষ্ট জানিতে দিলেন, ‘মা-বোনেদের একটু ধৈয্য ধরতে হবে..’

অন্নপূর্ণা যোজনাকে ঘিরে বিক্ষোভ

গত ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। তবে বহু মহিলার দাবি, তাঁরা এখনও অ্যাকাউন্টে টাকা পাননি। আর তাই রীতিমত উত্তাল পরিস্থিতি জেলায় জেলায়। কোচবিহারে মন্ত্রী মালতি রাভা রায়ের বাড়ির সামনে শুরু হয়েছে বিক্ষোভ। এছাড়াও পূর্ব বর্ধমানের গুসকরাতে, হুগলির চন্ডীতলায় বিডিও অফিস, জলপাইগুড়ি, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, বনগাঁতেও বাড়ছে প্রতিবাদ। আর এবার মন্ত্রী অগ্নিমিত্রা পালকে ঘিরে শুরু হল বিক্ষোভ। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরে বৈঠকের সময় একতলায় ঢুকে পড়েছিলেন বেশ কয়েক জন মহিলা এবং টাকা না ঢোকায় শুরু হয়েছে তুমুল বিক্ষোভ।

কী জানালেন অগ্নিমিত্রা পাল?

মহিলাদের বিক্ষোভের জেরে বাধ্য হয়ে তাঁদের কথা শুনতে বৈঠক ছেড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরে তিনি জানালেন, অন্নপূর্ণা নিয়ে গন্ডগোলের নেপথ্যে রয়েছে তৃণমূল! বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানাবেন। তিনি বলেন, “মা-বোনেদের একটু ধৈয্য ধরতে হবে। অন্নপূর্ণা যোজনার জন্য প্রায় ২ কোটি মহিলার ফর্ম আপলোড করতে একটু সময় লাগছে। তাই সবাইকে অনুরোধ করছি, একটু ধৈয্য ধরুন। যোগ্য প্রত্যেক মহিলাই অবশ্যই সুবিধা পাবেন। তার মধ্যে ভিতরে তৃণমূলের লোক বসে রয়েছেন। যারা অনেক গন্ডোগোলও পাকাচ্ছেন।”

আরও পড়ুন: বারাণসী-কলকাতা ছয় লেনের এক্সপ্রেসওয়ের কাজ এগোচ্ছে দ্রুতগতিতে, শুরু সয়েল টেস্টিং

মন্ত্রী অগ্নিমিত্রা পাল আরও বলেন যে, “তৃণমূলের লোকেরাই দেখে দেখে যারা যোগ্য, তাঁদেরকে না দিয়ে, যারা অযোগ্য তাঁদেরকে দিচ্ছে, সেই কারণে যোগ্য যারা তাঁরা ক্ষুব্ধ হচ্ছেন। এই বিষয়টা সবই রাজনীতির অংশ, ধীরেসুস্থে সব ঠিক হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে সবটা জানানো হচ্ছে। গত বুধবার থেকেই খুলে গিয়েছে যোজনার পোর্টালটি। অনলাইনে দেখে নেওয়া যাচ্ছে আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে। এবং বাতিলের কারণও দেখা যাচ্ছে। আর তা নিয়েই বিভিন্ন মহল থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তাই এবার সেদিকে কড়া নজর রাখছে সরকার।

Click here to Read More
Previous Article
অবশেষে গ্রান্ট ইন এইড ও পেনশন প্রাপকদের, অ্যাকাউন্টে ঢুকল বকেয়া DA-র টাকা
Next Article
দ্বিতীয় টেস্টে আগুনে ফর্মে অস্ট্রেলিয়া, ৬৪ রানে বান্ডিল বাংলাদেশ

Related পশ্চিমবঙ্গ Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment