indiahood
indiahood

২ বছর চাকরি করেই এবার কর্মীরা পেতে পারেন প্রোমোশন, নতুন নিয়ম জারি রেলের

1 hour ago

অনন্যা সরকার, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) কর্মচারীদের জন্য এল বড় সুখবর। রেলওয়ের তাদের লক্ষ লক্ষ কর্মচারীর জন্য পদোন্নতির প্রক্রিয়া (Promotion) আরও সহজ করেছে। এখন থেকে দুই বছরের চাকরি পূর্ণ না করেই পদোন্নতি পাওয়া যাবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। লোয়ার গ্রেড থেকে হায়ার গ্রেডে পদোন্নতির জন্য প্রয়োজনীয় ন্যূনতম দুই বছরের (রেসিডেন্সি পিরিয়ড) চাকরির শর্তটি এখন শূন্যপদ মূল্যায়ন বা ভ্যাকেন্সি অ্যাসেসমেন্টের নির্ধারিত সময়সীমার মধ্যেই পূরণ করতে হবে।

এবার থেকে রেলে পদোন্নতির জন্য দু’বছর অপেক্ষা করতে হবে না

এতদিন পর্যন্ত, ভারতীয় রেলওয়েতে উচ্চ গ্রেডে পদোন্নতি পাওয়ার জন্য একজন কর্মচারীকে নিম্ন গ্রেডে কমপক্ষে দুই বছরের নিয়মিত চাকরি করার শর্ত পূর্ণ করতে হতো। কিন্তু বাস্তবে এই দুই বছরের মেয়াদ কোন তারিখের মধ্যে শেষ হবে, তা নিয়ে অনেক ক্ষেত্রেই বিভ্রান্তি ছিল।

আরও পড়ুন: শালিমার, হাওড়া-পুরী সহ একাধিক রুটের ১০টি ট্রেনের কোচ বাড়াল রেল, দেখুন তালিকা

এর ফলে প্রায়ই দেখা যায় যে, যেসব কর্মচারী দু’বছরের শর্ত পূর্ণ করতে পারেন না, প্রোমোশনের প্রক্রিয়া শুরু হওয়ার দিনেই তাঁরা অযোগ্য ঘোষিত হন। এই জটিলতার অবসান করার জন্য, রেলওয়ে বোর্ড ১০ আগস্ট একটি আদেশ জারি করে স্পষ্ট করেছে যে, সিলেকশন পদের ক্ষেত্রে অর্থাৎ লিখিত পরীক্ষা এবং মেধার ভিত্তিতে পদোন্নতির জন্য দুই বছরের চাকরির শর্তটি ১৫ মাসের মধ্যেই পূরণ করতে হবে। আর নন-সিলেকশন পদের ক্ষেত্রে অর্থাৎ সিনিয়রিটি এবং চাকরির রেকর্ডের ভিত্তিতে পদোন্নতির জন্য, এই শর্তটি ১২ মাসের ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট সাইকেলের মধ্যেই পূরণ করতে হবে।

আরও পড়ুন: জঙ্গলমহলের পর্যটনে দিশা দেখাবে পুরুলিয়া-ঝাড়গ্রাম নতুন রেলপথ, ভোল বদলাবে বাঁকুড়ার

যদি কোনো কর্মচারী নিয়মিত নিয়োগের ঠিক আগে বিরতি না নিয়ে অস্থায়ী কর্মচারী হিসেবে কাজ করে থাকেন, তবে সেই সময়কালকেও দুই বছরের ন্যূনতম চাকরির শর্ত পূরণে গণনা করা হবে। যদি কোনো জুনিয়র কর্মচারী পদোন্নতির জন্য যোগ্য হন, তবে সিনিয়র কর্মচারীও স্বয়ংক্রিয়ভাবে পদোন্নতির জন্য যোগ্য হবেন। এক্ষেত্রে যদি তিনি নিম্ন পদে মোট দুই বছরের চাকরি পূর্ণ না করে থাকেন, তাও প্রোমোশন পাবেন। ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডের উপ-পরিচালক (এস্ট্যাব্লিশমেন্ট) অজয় গোয়েল জানিয়েছেন যে, পুরনো ও নিষ্পত্তি হয়ে যাওয়া মামলাগুলোকে পুনরায় আর খোলা হবে না। অর্থাৎ যে সমস্ত কর্মীরা পদোন্নতি সংক্রান্ত এই সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষেত্রে কোন পরিবর্তন হবে না। শুধু বর্তমান ও ভবিষ্যৎ সব প্রক্রিয়ার ক্ষেত্রেই এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।

Click here to Read More
Previous Article
এবার তারাপীঠে নিষিদ্ধ হচ্ছে মদ? কবে থেকে চালু হবে নিষেধাজ্ঞা? | Liquor Will Be Banned In Tarapith
Next Article
ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হল ৮২ লাখ লিটার ডিজেল।

Related ভারত Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment