indiahood
indiahood

‘পেনাল্টিটা..’ ডার্বি হেরে বিস্ফোরক ইস্টবেঙ্গল কোচ, দায়ী করলেন রেফারিকে

1 hour ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের ডার্বি (Kolkata Derby) সবুজ মেরুন। ইস্টবেঙ্গলকে হারিয়ে উল্লাস করছে মোহনবাগান (Mohun Bagan)। ম্যাচ জয়ের নায়ক জেমি ম্যাকলারেন। একদিকে মোহনবাগান যখন নিজেদের সাফল্যকে উদযাপন করতে ব্যস্ত, ঠিক সেই সময় পরাজয় যেন কিছুতেই মেনে নিতে পারছেন না লাল হলুদের প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাস। ফুটবলে ক্ষমতা দেখিয়ে জিততে না পেরে শেষ পর্যন্ত রেফারিকে দুষলেন তিনি। করলেন কিছু বিতর্কিত মন্তব্যও।

মোহনবাগানের কাছে হেরে বিস্ফোরক হাবাস

মোহনবাগানের কাছে পরাজয় যেন ইস্টবেঙ্গলের সম্মানহানি। সেটাই সহ্য হচ্ছে না হাবাসের। আর না হওয়ারই কথা। কিন্তু ভালো ফুটবল খেলে হেরে গেলেও তো দুঃখ থাকে না। লাল হলুদ কি আজ নিজেদের সেই সেরাটা দিতে পেরেছিল? বোধহয় না। এডমুন্ড, আনোয়াররা দলকে সঙ্গ দিতে পারেননি ঠিকই, কিন্তু যাঁরা ছিলেন তাঁরা কি নিজেদের সর্বস্বটা উজাড় করে দিতে পেরেছিলেন? মোহনবাগানের কাছে ইস্টবেঙ্গলের হারের পর এইসব প্রশ্ন তো থাকবেই। তবে একদিক থেকে এইসব প্রশ্ন বোধহয় এড়িয়ে যেতে চাইছেন হাবাস।

মোহনবাগানের কাছে বাজেভাবে হেরে লাল হলুদের হেডস্যার বললেন, “ক্রিসমাসের মধ্যেই হয়তো লিগ জিতে যাবে মোহনবাগান।” একই সাথে গোটা ম্যাচে হেরে গিয়েও রেফারিং নিয়ে প্রশ্ন তুলে ইস্টবেঙ্গলের প্রধান কোচ একেবারে সরাসরি অভিযোগ করে বসলেন, মোহনবাগান রেফারির কাছ থেকে নাকি সাহায্য পেয়েছে। একপ্রকার দোষ দিলেন গোটা রেফারিং ব্যবস্থাকে। তাঁর কথায়, “ভালো খেলেও জঘন্য রেফারিংয়ের কারণে হেরে গেলাম। পেনাল্টিটা পেতে পারতাম।” ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, মোহনবাগানের মতো চেনা প্রতিদ্বন্ধীর সামনে এভাবে পরাজয় মেনে নিতে না পেরেই এমন অভিযোগ করছেন তিনি।

আরও পড়ুন: চিনে মিলল বিপুল সোনার ভাণ্ডার, বিশ্বের সর্ববৃহৎ ‘গোল্ড রিজার্ভ’-র দেশ হবে ড্রাগন?

ম্যাচের 67 মিনিটে মেহতাব সিংয়ের বাড়ানো বল থেকে গোল করে মোহনবাগানকে জেতানোর পর ব্যাপক উচ্ছসিত ম্যাকলারেন নিজেও। গোটা ম্যাচের একমাত্র গোলদাতা তিনি। তা নিয়ে মুখ খুলে বাগান তারকা বললেন, “ইস্টবেঙ্গলকে হারাতে পেরে আমি খুব খুশি। তবে এই সাফল্যটাকে অহংকারে পরিণত হতে দিতে চাই না। মাটিতে পা রেখে চলতে চাই।” ম্যাচ জিতলেও ইস্টবেঙ্গলকে একপ্রকার সমীহ করে চলছেন বাগান কোচ প্যানাজিওটিস দিলেমপেরিস। এদিন ডুরান্ড কাপে পরাজয়ের স্মৃতি স্মরণ করে দুঃখের কথা জানানোর পাশাপাশি লাল হলুদ কোচকে কার্যত খোঁচা দিয়েই তিনি বললেন, “হেরে গেলে মেনে নেওয়া উচিত। উল্টে দোষ দেওয়া ঠিক না!”

Click here to Read More
Previous Article
কাকদ্বীপ – গঙ্গাসাগর রেললাইনের চূড়ান্ত জরিপের অনুমোদন দিল রেল, ৩৪ কিমি পথে দীর্ঘতম সেতুর পরিকল্পনা
Next Article
১.৬০ লক্ষ টাকা বেতন, কেন্দ্রীয় জলবিদ্যুৎ ক্ষেত্রে চাকরি, চলছে আবেদন

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment