indiahood
indiahood

২২ গজ থেকে সোজা পুলিশ অফিসারের চাকরি, DSP হয়ে গেলেন টিম ইন্ডিয়ার ২ তারকা

2 weeks ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 22 গজ থেকে সরাসরি পুলিশ অফিসারের চাকরি, DSP হয়ে গেলেন টিম ইন্ডিয়ার (Team India) দুই দাপুটে ক্রিকেটার (DSP Job To Cricketer)। হ্যাঁ, আজ অর্থাৎ শুক্রবার বিহার সরকারের ‘ব্রিং এ মেডেল, গেট এ জব’ প্রকল্পের অধীনে ভারতীয় দলের দুই ক্রিকেটার আকাশদীপ এবং মুকেশ কুমারকে DSP পদে নিয়োগপত্র দিলেন খোদ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই দুই তারকাকে বিহার পুলিশের চাকরি দিয়েছে সে রাজ্যের সরকার।

ক্রিকেটে বিহারের মুখ উজ্জ্বল করে উপহার পেলেন ভারতীয় তারকারা

শুক্রবার, পাটনার এনার্জি অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতীয় দলের দুই ফার্স্ট বোলার আকাশদীপ এবং মুকেশ কুমারকে বিহার পুলিশের DSP পদে নিয়োগপত্র তুলে দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। বলাই বাহুল্য, এদিন টিম ইন্ডিয়ার এই দুই দাপুটে ক্রিকেটারের পাশাপাশি পীযূষ রাজকেও বিহার পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করেছে সে রাজ্যের সরকার।

জানা যাচ্ছে, এদিন বিহারের রাজধানী পাঠানর বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর পাশাপশি উপস্থিত ছিলেন উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার চৌধুরী এবং ক্রীড়ামন্ত্রী শ্রেয়সী সিং। না বললেই নয়, এদিন আকাশদীপদের পাশাপাশি মোট 19 জন ক্রীড়াবিদকে সরকারি চাকরির নিয়োগপত্র দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।

অবশ্যই পড়ুন: শুরু ছোটাছুটি! বাড়ির বৈধতা প্রমাণ করতে অভিষেকের বাবাকে তলব কলকাতা পুরসভার

বিহার সরকারের তরফে জানানো হয়েছে, খেলায় পারদর্শিত দেখানোর কারণে বিগত বছরগুলিতে বহু ছেলেমেয়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। তথ্য বলছে, গত দুই বছরে তাদের তরফে মোট 180 জন ক্রীড়াবিদকে সরকারি চাকরি দিয়েছে বিজেপি শাসিত রাজ্যটির সরকার। বলে রাখি, বিগত বহু দিন ধরেই টিম ইন্ডিয়ায় দেখা নেই আকাশদীপ, মুকেশ কুমারদের। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই ভারতীয় দলে জায়গা করে নিতে পারবেন তাঁরা।

Click here to Read More
Previous Article
কলকাতায় হবে না ককরোচ জনতা পার্টির মিছিল, অনুমতি পেল না আরশোলারা
Next Article
বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Related খেলা Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment