indiahood
indiahood

বিকেলে ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

2 weeks ago

প্রীতি পোদ্দার, কলকাতা: শ্রাবণের বারিধারায় মুখরিত হয়েছে গোটা রাজ্য। আষাঢ় পেরিয়ে শ্রাবণ মাস পড়তে না পড়তেই বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে অনবরত। আজও সকাল থেকে আকাশের মুখ ভার, সারাদিন দফায় দফায় হচ্ছে বৃষ্টি, বিকেলেও নাকি বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, (Weather Tomorrow) শনিবারও দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাদ যাবে না উত্তরবঙ্গও(North Bengal)। সেখানেও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।

বিকেলেও থাকবে বৃষ্টির সম্ভাবনা

সকাল থেকেই মেঘলা আকাশে ছেয়ে গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বিক্ষিপ্ত বৃষ্টি হয়েই চলেছে একাধিক জেলায়। যদিও এখনই কাটছে না মেঘ। আজ বিকেল থেকে ফের ভারী বৃষ্টির জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উপকূলবর্তী জেলাগুলোতেও দু’-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে চলেছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মেঘলা আকাশ থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় শুক্রবার বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে কোনও জেলায় আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই। সমুদ্রেও আপাতত নতুন করে আর কোনও সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন: ১২৫ দিনের কাজে লোকেশন লক প্রক্রিয়া, ফাঁকিবাজি রুখতে বড় পদক্ষেপ সরকারের

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

বিগত কয়েকদিনে উত্তরবঙ্গে যে হারে বৃষ্টি শুরু হয়েছিল তার তুলনায় অনেক কমেছে বৃষ্টি। তবে পুরোপুরি বৃষ্টি এখনই কমছে না। আগামী সপ্তাহে নতুন করে ঝড়বৃষ্টি বাড়তে পারে উত্তরের জেলাগুলিতে। আগামীকাল অর্থাৎ শনিবার থেকে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ইতিমধ্যেই কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে মঙ্গলবার রাত পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হতে পারে।

Click here to Read More
Previous Article
২২ গজ থেকে সোজা পুলিশ অফিসারের চাকরি, DSP হয়ে গেলেন টিম ইন্ডিয়ার ২ তারকা
Next Article
পুলিশ ভ্যান আটকে প্রতিবাদ! কে এই রিয়া আহির? চিনে নিন তরুণীকে

Related আবহাওয়া Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment