indiahood
indiahood

৫১ টাকার রিচার্জের সাথে সিম ফ্রি, মেগা অফার BSNL-র, কত দিন চলবে?

1 month ago

অনন্যা সরকার, কলকাতা: গ্রাহকদের আকৃষ্ট করতে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL) একটি আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। সংস্থাটি সীমিত সময়ের জন্য একটি অফার (BSNL New Sim Offer) চালু করে নতুন গ্রাহকদের আহ্বান জানাচ্ছে। এই অফারের অধীনে গ্রাহকদের একটি নতুন সিম কার্ড এবং তার জন্য প্রথম প্রিপেইড রিচার্জ মাত্র ৫১ টাকায় দিচ্ছে বিএসএনএল। আপনিও যদি নতুন নম্বর নেওয়ার পরিকল্পনা করে থাকেন, তবে এই অফার অনেকটাই সস্তা পড়বে। প্রসঙ্গত, জিও (Jio), এয়ারটেল (Airtel) এবং ভি (Vi)-এর মতো বেসরকারি টেলিকম সংস্থা দেশের বেশিরভাগ অংশে তাদের ৫জি নেটওয়ার্ক প্রসারিত করে গ্রাহকদের টানছে। তাই এবার বিএসএনএল-ও গ্রাহক সংখ্যা বাড়াতে স্বল্পমূল্যের অফারের উপর মনোযোগ দিচ্ছে। আসুন সীমিত সময়ের নতুন এই অফারটির সর্ম্পকে বিশদে জেনে নেওয়া যাক।

বিএসএনএল-এর ৫১ টাকার অফারের সুবিধা

বিএসএনএল তাদের অফিসিয়াল এক্স (X) হ্যান্ডেল থেকে পোস্ট করে নতুন ৫১ টাকার অফারটির সর্ম্পকে ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, এই নয়া ৫১ টাকার প্রিপেইড প্ল্যানটি শুধুমাত্র নতুন গ্রাহকদের জন্য উপলব্ধ। তাই যদি আপনি ইতিমধ্যেই বিএসএনএল-এর গ্রাহক হয়ে থাকেন, তবে এই অফারের সুবিধা পাওয়ার জন্য একটি নতুন সিম নিতে হবে আপনাকে। 

এই অফারের অধীনে প্রথম ৫১ টাকার রিচার্জের সাথে একটি নতুন বিএসএনএল সিম কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। তাই গ্রাহকদের নতুন সংযোগের জন্য আলাদা করে টাকা খরচ করতে হবে না। তবে এটি একটি সাময়িক প্রচারমূলক অফার, যা ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এর সুবিধা নেওয়া যায় ততই ভালো। আগের অনেক অফারের মতো, গ্রাহকদের প্রতিক্রিয়ার ভিত্তিতে কোম্পানি এই অফারটির মেয়াদ আরও বাড়াতে পারে, কিন্তু এই মুহূর্তে সেবিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আরও পড়ুনঃ ৫৭০০ কোটি দিয়ে দুর্নীতির মামলার নিস্পত্তি ব্যাঙ্ক অফ বরোদার, গ্রাহকদের ক্ষতি হবে?

এই নতুন অফারটির সুবিধা পেতে হলে আপনাকে নিকটতম বিএসএনএল কাস্টমার সার্ভিস সেন্টার বা কোম্পানির পার্টনার সেন্টারে যোগাযোগ করতে হবে। এছাড়া, কোম্পানি অনুমোদিত রিটেলারের কাছেও অফারটি পাওয়া যাবে। তাই নতুন সিম এবং ৫১ টাকার রিচার্জের এই ফাটাফাটি অফারটি উপভোগ করতে তাড়াতাড়ি যোগাযোগ করুন বিএসএনএল-এর সেন্টারগুলোতে।

Click here to Read More
Previous Article
প্রতিটা রাজ্য থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহর
Next Article
শুরু হল দলবদল! বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ

Related টেক Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment