indiahood
indiahood

শুরু হল দলবদল! বিজেপিতে যোগ দিলেন ৩ প্রাক্তন তৃণমূল সাংসদ

1 month ago

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে সমস্ত জল্পনায় দাড়ি টেনে বিজেপিতে (Bharatiya Janata Party) যোগ দিলেন তৃণমূলের (Trinamool Congress) রাজ্যসভার তিন প্রাক্তন সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ব্যাপক ভরাডুবির পরই রাজ্যসভায় নিজেদের সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন তাঁরা। এবার সরাসরি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে গেরুয়া শিবিরে পা রাখলেন তৃণমূলের তিন প্রাক্তন সঙ্গী

শক্ত হল বিজেপির হাত

ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বেহাল অবস্থার পরই একে একে মমতার তৃণমূল ছেড়ে বিদ্রোহী দলে নাম লেখাচ্ছিলেন বিধায়ক, সাংসদরা। এর আগে লোকসভার 20 জনের বেশি সাংসদ NCPI নামক একটি অস্তিত্বহীন দলে নাম লিখিয়েছিলেন। এছাড়াও তৃণমূলের টিকিটে জয়ী 60 এর বেশি বিধায়ক যোগ দিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে। তাতে অনেকটাই কোণঠাসা হয়ে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল।

এদিকে, পুরনো সরকারকে উৎখাত করে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যসভায় নিজেদের সদস্যপদ থেকে পদত্যাগ করেছিলেন সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় এবং প্রকাশ চিক বরাইক। কমবেশি তাঁদের মধ্যে প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। সেই সব বয়ান শুনেই বোঝা গিয়েছিল তৃণমূল ছেড়ে সরাসরি বিজেপিতে নাম লেখাতে পারেন তাঁরা। যদিও শুরুর দিকে পরিস্থিতি তেমন না থাকলেও কিছুটা সময় পেরিয়ে অবশেষে বৃহস্পতিবার বিজেপিতে সরাসরি যোগদান করলেন তৃণমূলের প্রাক্তন 3 সাংসদ।

অবশ্যই পড়ুন: দিতে হবে প্রমাণ, নাহলে এই সরকারি কর্মীদের আর বাড়বে না বেতন! বিজ্ঞপ্তি নবান্নর

এদিন সল্টলেকের বিজেপি অফিসে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরেই গেরুয়া শিবিরে যোগদান করেন তৃণমূলের তিন প্রাক্তন সৈনিক। বৃহস্পতিবার, তাঁদের হাতে বিজেপির গেরুয়া পতাকা তুলে দেওয়ার পাশাপাশি তিন তৃণমূল ত্যাগীকে গৈরিক শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য সভাপতি শমীক। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, তৃণমূল ছেড়ে তিন সাংসদের বিজেপিতে যোগদান পদ্ম শিবিরের হাত শক্তিশালী করল।

Click here to Read More
Previous Article
৫১ টাকার রিচার্জের সাথে সিম ফ্রি, মেগা অফার BSNL-র, কত দিন চলবে?
Next Article
শুক্র থেকেই কলকাতাসহ দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস, আগামীকালের আবহাওয়া

Related রাজনীতি Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment