indiahood
indiahood

“৬ বছর ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম!”

1 week ago

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যমৃত্যু মামলায় ঘটে গেল ঐতিহাসিক মোড়। দিশা আত্মহত্যা করেননি, বরং তাঁকে নির্মমভাবে হত্যা করা হয়েছে— এই দাবি তুলে গত ২০২৫ সালের মার্চ মাসে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁর বাবা সতীশ সালিয়ান। তাঁর অভিযোগের সরাসরি তীর ছিল শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরের দিকে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বুধবার সেই আবেদনে সাড়া দিয়ে ঘটনাটিতে সিবিআই (CBI)-কে অবিলম্বে এফআইআর দায়ের করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট।

বিচারপতি এস ভি কোতওয়াল এবং বিচারপতি আর আর ভোঁসলের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন, কেন্দ্রীয় সংস্থার এক প্রবীণ সিনিয়র অফিসারের নেতৃত্বেই এই মৃত্যুর নিরপেক্ষ তদন্ত পরিচালিত হবে। শুনানির সময় দিশার বাবার আইনজীবী অভিযোগ জানান, পরিবার থেকে খুনের অভিযোগ করা সত্ত্বেও মুম্বই পুলিশ এতদিন কোনো এফআইআর দায়ের করেনি। বম্বে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর আদালত চত্বরেই সংবাদমাধ্যমের সামনে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন সতীশ সালিয়ান।

Click here to Read More
Previous Article
২ লক্ষ নিষিদ্ধ কাশির সিরাপের উপর রোলার চালালেন মুখ্যমন্ত্রী, বললেন ‘নেশামুক্ত করবই’
Next Article
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে চমক, বাদ বৈভব সূর্যবংশী! এন্ট্রি হতে পারে এই খেলোয়াড়ের

Related ইনফো Updates:

Are you sure? You want to delete this comment..! Remove Cancel

Comments (0)

    Leave a comment